সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল হামিদ আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক ফলবোঝাই একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানে থাকা চালকসহ তিনজনই আটকা পড়েন। খবর পেয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি