পলাশবাড়ীর স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পিইসি পরীক্ষায় এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরে অবস্থিত স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজে ২০১৮ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পিইসি পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজের (নতুন ভবন) চত্ত্বরে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশবাড়ী সরকারি কলেজের (অবঃপ্রাপ্ত) অধ্যক্ষ মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সরকারি কলেজের (অবঃপ্রাপ্ত) অধ্যক্ষ মো. শাহ্জাহান আলী সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক আব্দুল্যা-আল মামুন, ময়ন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকে মাহামুদ ও চকবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সুমন সরকার। পরে প্লে-গ্রুপ হতে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ২০১৮ বার্ষিক পরীক্ষার ফলাফল ও পিইসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৭ জন এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,