থাকছে না ফেসবুকের নিউজফিড?

বর্তমানে প্রতিদিন ১৫০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমটির যেকোনও পরিবর্তনই ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে বড় ধরনের প্রভাব ফেলে।
সম্প্রতি চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের সব হিসাব প্রকাশ করেছে ফেসবুক। এ সময় বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সাইটটিতে পরিবর্তন নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন।
বেশিরভাগ ব্যবহারকারীর কাছেই ফেসবুক মানে বন্ধুদের এবং বিভিন্ন গ্রুপ ও পেজের শেয়ার করা খবর। এসব খবর যেখানে শেয়ার করা হয় সেটাই হলো নিউজফিড। আর এতেই পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন জাকারবার্গ।
এ সম্পর্কে জাকারবার্গ বলেন, মানুষ যেভাবে একে অন্যের সাথে যুক্ত হতে চায়, সেটা পর্যবেক্ষণ করছি আমরা। এতে দেখা যাচ্ছে মানুষ এখন ব্যক্তিগত পর্যায়ে মেসেজিং করতে ও সবকিছু শেয়ার করতে চায়।
তিনি আরও বলেন, পাবলিক বা সবার সাথে শেয়ারিং সবসময়ই গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যক্তিগতভাবে শেয়ার করতে চাওয়া মানুষের পরিমাণ দিন দিন বাড়ছে।
বিবিসির প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, তার এ কথাতেই লুকিয়ে আছে ফেসবুক পরিবর্তনের বিষয়টি। তিনি নিউজফিডের বর্তমান ধারণা তুলে দিয়ে নতুন এক ব্যবস্থা চালু করবেন বলে মনে করা হচ্ছে।
সেখানে পাবলিক নিউজফিড বলে কিছু থাকবে না। টেক্সট, ছবি বা ভিডিও ব্যক্তিগতভাবে শেয়ারের জন্য চালু হবে নতুন ফিচার। এবার দেখা যাক, বিশ্লেষকদের এই ধারণা সত্যি হয় কিনা।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত