দ্বিতীয় দিনেও ধর্মঘটে চরম জনদুর্ভোগ

সড়ক পরিবহন আইন-২০১৮ সংস্কারসহ ৮ দফা দাবিতে দ্বিতীয় দিনেও ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রাজধানীসহ জেলা-উপজেলায় গণপরিবহন বন্ধ থাকায় জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে।

খোঁজ নিয়ে দেখা যায়, আগের দিনের মতই ঢাকায় বিআরটিসির বিভিন্ন ডিপো থেকে বাস ছেড়েছে, তবে সংখ্যায় তা একেবারেই নগন্য। হাজার হাজার যাত্রীদের ভীড় উপেক্ষা করে উঠতে হচ্ছে যাত্রীদের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মহিলা যাত্রীরা।

এছাড়া রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ আছে। পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতির দ্বিতীয় দিনে সোসবার সকাল থেকে দূরপাল্লার কোন বাস না ছাড়াই ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্তের যাত্রীরা। সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরের অফিসগামী সাধারণ কর্মজীবীদের।এদিকে দিনাজপুর প্রতিনিধি জানান, পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। ৪৮ ঘন্টার ধর্মঘটে দ্বিতীয় দিনেও আজ সোমবার দিনাজপুরের অভ্যন্তরীণ সব রুটে বাস, মিনিবাস, কাভার্ড ভ্যান, ট্রাকসহ সব ধরনের পরিবহন  চলাচল বন্ধ রয়েছে। চলাচল করছে না ঢাকাগামী নাইট কোচ ও ডে-কোচ। আকস্মিক বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রী সাধারণ চরম বিপাকে পড়েছে।

1540792925

দিনাজপুরের মতো রাজশাহী, নাটোর, মেহেরপুর, ফেনী ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা শহরগুলোতেও গণপরিবহন বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষদের।

শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক উছমান আলী ধর্মঘট প্রত্যাহারের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আহ্বান প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ধর্মঘট প্রত্যাহার করা সম্ভব নয়।

গত শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন বাতিলে শ্রমিকদের ৮ দফা দাবি মেনে নিতে আগামী ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনব্যাপী সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।