ফেসবুকে থেকে ৩ কোটি মানুষের গোপন তথ্য চুরি

ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে, এমন ২ কোটি ৯০ লক্ষ মানুষের ব্যক্তিগত গোপনীয় তথ্যাদি চুরি হয়ে গিয়েছে। আর তা এক হাত থেকে ঘুরতে ঘুরতে ইতিমধ্যেই অন্যান্য হাতে চলে গিয়েছে। বিশ্বের ইতিহাসে তথ্য-চুরির ওই বৃহত্তম ঘটনায় প্রত্যক্ষ ভাবে ও পরোক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫ কোটি মানুষ।

শুক্রবার ফেসবুকের তরফে আনুষ্ঠানিক ভাবে এ কথা জানানো হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে, কার কোন ধরনের, কী কী তথ্য চুরি হয়েছে, ক্ষতিগ্রস্তদের তা অবিলম্বে আলাদা আলাদা ভাবে জানিয়ে দেওয়া হবে।

ফেসবুকের তরফে জানানো হয়েছে, মোট ২ কোটি ৯০ লক্ষ ক্ষতিগ্রস্তের মধ্যে ১ কোটি ৪০ লক্ষের জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতার শুরু থেকে শেষ, তাঁদের ধর্ম, জাতপাত কী, এই সব তথ্য চুরি করা হয়েছে। তাঁদের সবক’টি কর্মক্ষেত্রের হালহদিশ, তাঁরা যে যন্ত্রের (কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল) মাধ্যমে ফেসবুকে অ্যাকসেস করেন, তার খুঁটিনাটি, তাঁরা কোন কোন পেজ খোলেন, হালে কোন কোন পেজে অ্যাকসেস করেছেন, সেই সব তথ্যও চুরি হয়ে গিয়েছে।

বাকি দেড় কোটি ক্ষতিগ্রস্তের নাম ও তাঁরা কার কার সঙ্গে যোগাযোগ রাখেন, সেই সব তথ্য চুরি করা হয়েছে।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ওই সব তথ্য চুরি হওয়ার ফলে, ক্ষতিগ্রস্তদের আগামী দিনে ‘ফিশিং’ হানায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক গুণ বেড়ে গেল। তবে তথ্য-চুরির ঘটনার জেরে ফেসবুকের ভাবমূর্তি যে ভাবে ধাক্কা খেয়েছিল, গত কালের ঘোষণায় তা কিছুটা পুনরুদ্ধার হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। শুক্রবার ওয়াল স্ট্রিটে ফেসবুকের শেয়ার-সূচক ০.২৫ শতাংশ বেড়ে যায়। ‘নাসডাক’ সূচক বাড়ে ২.২৯ শতাংশ।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন সাংবাদিকদের জানান, মার্কিন প্রশাসন হানাদারদের দেশ, এলাকা, কর্মক্ষেত্রের যাবতীয় খুঁটিনাটি চেয়েছে।

কী উদ্দেশ্যে হানাদাররা ওই তথ্য চুরি করেছে তা স্পষ্ট হয়নি। ফেসবুকের তরফে গত কাল কিন্তু হানাদারদের দেশ, এলাকা, কর্মক্ষেত্র সম্পর্কে কিছুই জানানো হয়নি। কোন দেশে কত জন ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফেসবুকের তরফে আলাদা আলাদা ভাবে সেটাও জানানো হয়নি।

ফেসবুক জানিয়েছে, তাদের তদন্ত শেষ হয়নি। তবে প্রাথমিক তদন্তে যেটুকু তথ্য মিলেছে, তার ভিত্তিতে বলা যায়, হ্যাকাররা তথ্য চুরির পর ‘হ্যাক’ করা ফেসবুক অ্যাকাউন্টগুলি থেকে তাদের ইচ্ছা মতো কোনও পোস্ট করেনি।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত