শুধু বড়দের তথ্যই নয়, গোপনে শিশুদের তথ্যও সংগ্রহ করছে ফেইসবুক!

শুধু বড়দের তথ্যই নয়, ‘মেসেঞ্জার কিডস’ অ্যাপ ব্যবহারকারী শিশুদের তথ্যও গোপনে সংগ্রহ করছে ফেইসবুক। এ জন্য শিশুদের অভিভাবকদের অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করে না তারা। এর মাধ্যমে সামাজিক যোগাযোগের সাইটটি শিশু অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের কাছে এ অভিযোগ করেছে শিশুদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও ফেইসবুক জানিয়েছে, ‘মেসেঞ্জার কিডস’-এ কোনো বিজ্ঞাপন প্রচার বা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা হয় না। তবে সেবা পরিচালনার স্বার্থে ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।

‘মেসেঞ্জার কিডস’ অ্যাপটি মূলত ‘মেসেঞ্জার’-এর শিশুতোষ সংস্করণ। অ্যাপটিতে বেশ কঠোরভাবে অভিভাবকদের নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করা হয়েছে। আর তাই অ্যাপটি ডাউনলোড করলেই সরাসরি ব্যবহার করা যায় না। শুধু অভিভাবকদের ফেইসবুক অ্যাকাউন্টের লিংক যুক্ত করে ব্যবহার করতে হয়। শুধু তা-ই নয়, অভিভাবকদের পরিচিত বা নির্বাচিত বন্ধুরা ছাড়া অন্য কারো সঙ্গে বার্তা বা ভিডিও বিনিময়ও করা যায় না। ফলে শিশুদের অনলাইন কার্যক্রমের ওপর নজর রাখার সুযোগ মিলে থাকে।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত