শহিদুলের জামিনের শুনানি হতে পারে আগামী সপ্তাহে

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের জামিনের শুনানি আগামী সপ্তাহে হতে পারে। আদালত জানিয়েছেন, তাঁর জামিন চেয়ে করা আবেদনটি আগামী রবিবার কার্যতালিকায় আসবে।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ওই মামলায় শহিদুল আলমের জামিন নাকচ করেন ঢাকা মহানগর দায়রা জজ। এরপরে ১৭ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি। গতকাল মঙ্গলবার তার আবেদনটি আদালতে দাখিল করা হলে বুধবার আবেদনটি তালিকায় আসবে বলে জানানো হয়। কিন্তু আজ বুধবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ কথা জানায়।

আদালতে এদিন শহিদুল আলমের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও তানিম হোসেইন।

পরে এ ব্যাপারে তানিম হোসেইন সাংবাদিকদের বলেন, শহিদুল আলমের জামিন আবেদনের বিষয়টি কার্যতালিকা না আসায় বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে আদালত বলেন, আগামী রবিবার থেকে আবেদনটি কার্যতালিকায় থাকবে। আগামী সপ্তাহের যে কোনো দিন এ জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।

প্রসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গুজব ছড়ানোর অভিযোগে গত ৫ অগাস্ট রাতে দৃক গ্যালারি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ‘উসকানিমূলক ও মিথ্যা’ অপপ্রচারের অভিযোগে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। সাত দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত