কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের উখিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার ভোর রাতে কক্সবাজারের শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান।নিহতরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার আব্দুস সামাদ (২৭) এবং যশোরের অভয়নগর এলাকার মো. আবু হানিফ (৩০)।মেজর মেহেদী বলেন, শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় স্থাপিত র‌্যাবের অস্থায়ী চেকপোস্টে গাড়ি তল্লাশি চলছিল। এসময় টেকনাফ থেকে আসা একটি ট্রাক পৌঁছামাত্র র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে।র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ট্রাকে থাকা দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এসময় ট্রাকটি তল্লাশি করে এক লাখ ৩০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক, আট রাউন্ড গুলি ও আটটি গুলির খোসা পাওয়া যায়।নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।মেজর মেহেদী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,