ভারতে বন্ধুকে বিয়ের উপহার ৫ লিটার পেট্রোল

ভারতে জ্বালানি তেলের দাম বেড়েই চলছে। গতকাল রোববারও দেশটির প্রশাসনিক ও বাণিজ্যিক রাজধানী দিল্লি ও মুম্বাইয়ে জ্বালানি তেলের বেড়েছে। এদিন দিল্লিতে প্রতি লিটার পেট্রোল ৮১.৯১ রুপিতে ও মুম্বাইয়ে ৮৯.২৯ রুপিতে বিক্রি হয়েছে।

প্রতিদিনই ভারতে হু হু করে বাড়ছে পেট্রোল আর ডিজেলের দাম। তাই এর প্রভাব পড়েছে দেশটির মানুষের দৈনন্দিন জীবনেও

তেমনই এক উদাহরণ দেখা গেল ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে। এক ব্যক্তি তার বন্ধুকে বিয়ের উপহার হিসেবে পাঁচ লিটার পেট্রোল দিয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

নববিবাহিত দম্পতি অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিলেন। এসময় তার বন্ধু তাকে একটি গ্যালনে করে পাঁচ লিটার পেট্রোল উপহার দেয়। এ নিয়ে খবরও প্রকাশ করে স্থানীয় ‘পুথিয়া থালাইমুরাই’ টেলিভিশন চ্যানেল।

এটি নিয়ে বেশ হাস্যরসও তৈরি হয়। কিন্তু তার বন্ধু ঠিকই খুশি মনে ওই উপহার গ্রহণ করেছেন।

এদিকে বন্ধুকে বিয়ের উপহার হিসেবে পেট্রোল দেয়া প্রসঙ্গে ওই যুবক বলেন, একটি ভোগ্যপণ্য হিসেবে পেট্রোল উপহার দেয়ার যোগ্য।

উল্লেখ্য, তামিলনাড়ুতে প্রতি লিটার পেট্রোল ৮৫.১৫ রুপিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই হঠাৎ করে দেশটিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বিপরীতে ডলারের দাম কমছে।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,