সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী যুবতীকে ছুরিকাঘাতে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রোকসানা খাতুন (১৮) নামের এক শারিরীক প্রতিবন্ধী যুবতীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মুখে এসিড জাতীয় দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বারুহাঁস ইউনিয়নের দিঘুরীয়া দিয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকসানা ওই গ্রামের মৃত তয়জাল উদ্দিনের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে প্রতিবন্ধী রোকসানা খাতুন তার ঘরে প্রতিদিনের ন্যায় ঘুমাতে যায়। গভীর রাতে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে তার পেটে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে তার আরেক প্রতিবন্ধী ভাই দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাহির থেকে বন্ধ করা হয়েছে। পরে প্রতিবেশীরা ও তাদের উদ্ধার করে দেখে রোকসানার রক্তাক্ত দেহ পড়ে আছে। তাছাড়া তার মুখে ও শরীরে এসিড জাতীয় দাহ্য পর্দাথ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

আজ শনিবার সকালে বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন শেষে তিনি সংবাদকর্মীদের জানান, ওই প্রতিবন্ধীর চার ভাইয়ের মধ্যে তিনভাই অন্যত্র আলাদা সংসার করছেন। শুধুমাত্র প্রতিবন্ধী রোকসান ও তার ভাই রেজাউল ওই বাড়িতে বসবাস করতেন।

বিষয়টি তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা নথি করা হয়েছে।

আরো দেখুন

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়