মার্ভেলের সুপারহিরোর ভূমিকায় শাহরুখ

শাহরুখ খানের ভক্তদের অনেক দিনের একটাই আশা। একটি জবরদস্ত সুপারহিরোর ভূমিকায় অভিনয় করুক তাদের প্রিয় অভিনেতা। শাহরুখের সেই সব ফ্যানেদের ইচ্ছে এবার হয়তো পূর্ণ হওয়ার মুখে। মার্ভেলের যে কোনও সুপারহিরোর ভূমিকায় দেখা যেতে পারে শাহরুখকে। এটি নেহাত গুজব নয়। খোদ মার্ভেল কর্তৃপক্ষই এই খবর জানিয়েছে। তারা বলেছে, বিভিন্ন দেশে তারা তাদের গল্পের প্লট ফেলে। যদি কখনও ভারতের উপর ভিত্তি করে কোনও গল্প হয়, তবে সেখানে শাহরুখ খানকে নেবে তারা।আর মার্ভেল কর্তৃপক্ষের তরফে এই কথা জানিয়েছেন ক্রিয়েটিভ ডেভলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ওয়াকার। তবে মার্ভেল যদি শাহরুখকে কাস্ট করে তাহলে সেটি তার প্রথম সুপারহিরো ছবি হবে না। কারণ ইতিমধ্যেই ‘রা ওয়ান’ করে ফেলেছেন তিনি। ছবিতে তার চরিত্রটি ছিল জি ওয়ানের। সেটি প্রথমে ভিডিও গেমের সুপারহিরো ছিল। শাহরুখের পরবর্তী ছবি ‘জিরো’। মুক্তি পাবে ২১ ডিসেম্বর। তারপর তাকে দেখা যেতে পারে সিনিয়র বচ্চনের সঙ্গে। সুজয়ের পরবর্তী ছবি ‘বদলা’তেই দেখা যাবে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনকে। ছবিতে রয়েছেন তাপসী পান্নুও। ২০১৬ সালের স্প্যানিশ ছবি ‘দ্য ইনভিজিবল গেস্ট’-এর অফিশিয়াল রিমেক ‘বদলা’। ইতিমধ্যেই তা ইটালিয়ান ও কোরীয় ভাষায় তৈরি হয়েছে। তবে হিন্দি রিমেকের স্বত্ত্ব নিয়েছেন সুজয়।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,