উড়ন্ত ট্যাক্সি সার্ভিসের জন্য ৫ দেশের নাম ঘোষণা

এতদিন রাস্তায় চলাচলের ট্যাক্সি সার্ভিস দিয়েই যাত্রীদের মন কেড়েছে উবার। এবার তারা আকাশপথে ওড়ার উপযোগী ‘ট্যাক্সি’ সার্ভিস চালু করতে চায়। এজন্য অনেকটা হেলিকপ্টারের মতো দেখতে (বাস্তবে ড্রোন) আকাশযান নিয়ে বেশ জোরেশোরে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এবার সেই উড়ন্ত ট্যাক্সি চালুর জন্য নির্দিষ্ট সময় ও দেশের নাম ঘোষণা দিয়েছে অ্যাপসিভিত্তিক এই ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠানটি। বিশ্বের পাঁচটি দেশে ২০২৩ সাল নাগাদ চালু হবে ওই উড়ন্ত ট্যাক্সি। তবে এটি নিয়ে এখনও নানা পরীক্ষা করছে উবার। তাই এই সেবা পুরোপুরি চালু হতে আরো ৫ বছর সময় লাগছে।

বৃহস্পতিবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে এ পাঁচটি দেশের কয়েকটি শহরের কথা ঘোষণা করেছে উবার। অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স, ভারত ও জাপান এই পাঁচ দেশের ঘনবসতিপূর্ণ পাঁচ শহরে চলবে উবারের সেই উড়ন্ত ট্যাক্সি।

শুধু দেশই নয়, কয়েকটি শহরের নামও প্রকাশ করেছে উবার। এর মধ্যে প্রতিবেশী ভারতের তিনটি শহরের নামও রয়েছে। উবারের উড়ন্ত ট্যাক্সি চালু করার সম্ভাব্য শহরগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন; ব্রাজিলের রিও ডি জেনিরো ও সাও পাওলো; ভারতের মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরু এবং জাপানের টোকিও ও ওসাকা।

প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ডালাস ও লস অ্যাঞ্জেলেস এবং ওই পাঁচ দেশ থেকে বেছে নেয়া এক শহরে চলবে উবারের উড়ন্ত ট্যাক্সি।

এর আগে গত মে মাসে উবারের এক কর্মকর্তা জানান, ‌আগামী দিনে আধুনিক শহরগুলোর প্রধান সমস্যা হতে চলেছে যানজট। তাই এখন থেকেই আমরা বিকল্প ব্যবস্থার কথা ভাবছি। আগামী দিনে আকাশপথই হবে আমজনতার যাতায়াতের অন্যতম মাধ্যম।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা উবারের এ কাজে সহায়তা করছে। ২০২০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চলতে শুরু করবে উড়ন্ত ট্যাক্সি। এরপর ২০২৩ সালে তা পুরোপুরি চালু হবে বলে আশা করছে উবার।

কেমন হবে উবারের এই উড়ন্ত ট্যাক্সি? এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, উবারের সাধারণ ট্যাক্সির মতোই অ্যাপের মাধ্যমে এটি বুকিং করতে হবে। এরপর নির্দিষ্ট স্থান থেকে তাতে ওঠার পর দ্রুত গন্তব্যে নিয়ে যাবে উড়ন্ত ট্যাক্সি।

উবার ট্যাক্সির একটি সম্ভাব্য রুট হতে পারে টোকিওর হানেদা থেকে নারিতা এয়ারপোর্ট। সাধারণত ৪০ মাইলের এ পথে গাড়িতে যাতায়াত করতে দুই ঘণ্টা সময় লাগে। তবে উবারের উড়ন্ত ট্যাক্সিতে মাত্র ২০ মিনিটেই এ পথ পাড়ি দেওয়া যাবে।

আরো দেখুন

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের