ক্ষতিকর কেমিকেলের চোরাকারবারি বন্ধে রামান স্পেকট্রোমিটারের ব্যবহার শুরু

মিথ্যা ঘোষণা দিয়ে নিষিদ্ধ ও ক্ষতিকর কেমিকেল আমদানির প্রবণতা রোধে বাংলাদেশ কাস্টমস রামান স্পেকট্রোমিটার ব্যবহার শুরু করেছে। এই হ্যান্ডহেল্ড ডিভাইস লেজার রশ্মি ব্যবহার করে রাসায়নিক পদার্থের (কেমিকেল) বিভিন্ন উপাদান ও জাতিবাচক (জেনেরিক) নাম বলে দিতে পারে। এতে মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য আমদানি ও চোরাকারবারি কমে যাবে,যা রাজস্ব আয় বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে রাজস্ব প্রশাসন।
ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন (ডব্লিউসিও) নিরাপত্তা প্রকল্পের আওতায় সম্প্রতি বাংলাদেশ সরকারকে ৩টি ডিভাইস অনুদান হিসেবে দিয়েছে। প্রথমে চট্টগ্রাম,বেনাপোল ও ঢাকা কাস্টম হাউসে এর ব্যবহার শুরু হয়েছে। বাকি শুল্ক ভবন ও স্টেশনে পর্যায়ক্রমে রামান স্পেকটোমিটার বসানো হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া বাসস’কে বলেন,মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ ও ক্ষতিকর কেমিকেল আমদানি রোধে আমরা কাস্টমসে রামান স্পেকট্রোমিটার যোগ করেছি। হাতে ধরা এই হালকা ডিভাইসটি ১২ হাজার কেমিকেলের নমুনা তাৎক্ষনিকভাবে ( মাত্র ৩০ সেকেন্ড) নিখুঁতভাবে রিপোর্ট দিতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কেমিকেলের নামে মাদক ও বিস্ফোরক দ্রব্য আমদানি নিয়ন্ত্রণ করা যাবে।
তিনি বলেন,বিশেষ এই যন্ত্র যুক্ত হওয়ায় বাংলাদেশ কাস্টমস আধুনিকতার নতুন যুগে প্রবেশ করেছে। এর মাধ্যমে নিষিদ্ধ ক্ষতিকর কেমিকেল আমদানি নিয়ন্ত্রনের ফলে চোরাকারবারিও বন্ধ করা যাবে। যা প্রকারান্তরে রাজস্ব আয় বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শুল্ক মূল্যায়ন ও অডিট বিভাগের কমিশনার ড. মইনুল খান জানান,এই ধরনের আধুনিক ডিভাইস না থাকায় ২০১৫ সালে চট্টগ্রাম বন্দরে বলিভিয়া থেকে আনীত ভোজ্য তেলের ১০৫ টি ড্রামের ভেতর কোকেন আমদানির চালান শনাক্ত করতে পারেনি। কিন্তু এখন থেকে এ জাতীয় অপরাধ প্রতিরোধ করা সহজ হবে।
অন্যদিকে,স্বল্প সময়ে সঠিক রিপোর্ট পাওয়ায় সৎ ব্যবসায়িরা উপকৃত হবেন। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে রিপোর্ট পেতে সময় ক্ষেপন এবং এর মান নিয়ে প্রশ্ন থেকে যায়। এতে হয়রানি অন্যদিকে রাষ্ট্রীয় নিরাপত্তায় ঝুঁকির বিষয়টিও থেকে যায়।

আরো দেখুন

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের