উবারে বিনিয়োগের ব্যর্থ চেষ্টা বাফেটের

warren buffet 31 5 18 1775931320

ওয়ারেন বাফেট

(স্বদেশ নিউজ ২৪.কম) যুক্তরাষ্ট্রের ধনকুবের ওয়ারেন বাফেট। সম্প্রতি তিনি চেষ্টা করেছিলেন রাইড শেয়ারিং কোম্পানি উবারে বিনিয়োগের। তবে তার এই চেষ্টা ব্যর্থ হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে ওয়ারেন বাফেট উবারে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চেয়েছিলেন। তবে কোনো কারণে তা বিফলে গেছে।

এর আগে ওয়ারেন বাফেটের উবারের বিনিয়োগ নিয়ে কথা উঠেছিল গণমাধ্যমগুলোতে। তবে সেই সময়ে তিনি চুপ থাকলেও সম্প্রতি তিনি এ নিয়ে মুখ খুলেছেন।

যুক্তরাষ্ট্রের অপর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই ধনকুবের জানিয়েছেন, উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারার সঙ্গে তার কথা হয়েছে। তবে সংবাদমাধ্যমে যেসব প্রতিবেদন করা হয়েছে, তা সম্পূর্ণ সঠিক নয়।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, এই বিনিয়োগ বিফলে যাওয়ার অন্যতম কারণ হলো দারা, বাফেটকে কম শেয়ার দেওয়ার কথা জানিয়েছিলেন এবং অর্থের অঙ্কে তা দুই বিলিয়ন ডলার।

এদিকে চলতি বছর উবারে বাফেটের এই শেয়ার কেনা না হলেও প্রথম তিন মাসেই অ্যাপলের সাড়ে সাত কোটি শেয়ার কিনে নেয় বাফেটের প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির হিসেব অনুযায়ী উবারের মার্কেট ভেল্যু ৭২ বিলিয়ন ডলারের বেশি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,