বেশি লিংক শেয়ারে? কঠোর পদক্ষেপ নিচ্ছে ফেসবুক

বিভিন্ন ওয়েবসাইটের নানা ধরনের লিংক যারা অতিরিক্ত শেয়ার করেন তাদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

স্পর্শকাতর ওয়েবসাইট, ভুল তথ্য ও ক্লিক আকর্ষণের জন্য অতিরিক্ত লিংক শেয়ারকারীদের আটকানো যাবে- নিজেদের নিউজ ফিডের অ্যালগারিদমে সম্প্রতি এমন পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। খবর মেইল অনলাইন।

ফেসবুক বলছে, নতুন এই পরিবর্তনের ফলে যে স্বল্প সংখ্যক ব্যক্তি প্রতিদিন বিপুল পরিমাণে নিম্নমানের পাবলিক পোস্ট শেয়ার করে থাকেন তাদের দৌরাত্ব কমে যাবে। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মাত্র ০.১ শতাংশ, যারা প্রতিদিন ৫০টির বেশি পোস্ট শেয়ার দিয়ে থাকেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। তবে, নতুন নিয়ম কার্যকর হবে শুধুমাত্র ওইসব ব্যক্তিদের লিংক শেয়ার করার ক্ষেত্রে, তাদের অন্যসব পোস্ট বা ছবি এর বাইরে থাকবে।

স্প্যাম ঠেকাতে মার্ক জাকারবার্গ বাহিনী গত কয়েক বছর ধরে যে লড়াই চালিয়ে যাচ্ছে তার পরবর্তী ধাপ এই নতুন পদক্ষেপ। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে গুজব সংবাদ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ফেসবুক তাদের এই লড়াই আরো জোরদার করে।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট এডাম মোসিরি এক ব্লগ পোস্টে বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে, ফেসবুকের ছোট একটি গ্রুপ প্রতিদিন নিয়মকরে বিপুল পরিমাণে পাবলিক পোস্ট শেয়ার দিয়ে মানুষের নিউজ ফিডে স্প্যামিং চালিয়ে থাকে। আমাদের গবেষণায় আরো দেখা গেছে, তারা যে লিংক শেয়ার করে তাতে থাকে ক্লিক আকর্ষণ, স্পর্শকাতরতা ও ভুল তথ্যের সমাহার। যে কারণে, আমরা এসব স্প্যামকারীদের প্রভাব ও তাদের শেয়ার করা লিংক কমাতে চাচ্ছি।

প্রতিমাসে দুইশ কোটি সক্রিয় ব্যবহারকারীর সমাবেশস্থল ফেসবুক নিয়মিতভাবেই তাদের কম্পিউটার কোডে পরিবর্তন এনে থাকে। গত মে মাসে তারা এমন এক পরিবর্তন আনে যার ফলে বিরক্তিকর বিজ্ঞাপন দেয়া পেজের লিংকের বিস্তার সীমিত করা হয়।

আরো দেখুন

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের