আগামী বছর থেকে অষ্টম শ্রেণির পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হবে কারিগরি শিক্ষা

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অষ্টম শ্রেণির পাঠ্য বইয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে কারিগরি শিক্ষা অন্তর্ভূক্ত করা হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার (১৫ এপ্রিল) এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এই কর্মশালার আয়োজন করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আগামী বছর থেকে অষ্টম শ্রেণিতে কারিগরি শিক্ষা বিষয়ে একটি বা দুটি বিষয় বাধ্যতামূলক করে দেয়া হবে। শারীরিক শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও চারুকলা বিষয়ের মতো কারিগারি শিক্ষার বিষয় অন্তর্ভূক্ত করা হবে। তবে তা অন্য বিষয়ের মতো পাবলিক পরীক্ষায় বাধ্যতামূলক থাকবে না, শ্রেণি পরীক্ষায় বাধ্যতামূলক থাকবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কর্মমুখী শিক্ষার বাস্তবায়ন হিসেবে প্রাথমিকভাবে এ ব্যবস্থা চালু করা হবে। এ লক্ষ্যে জনবল, অফিস, টেকনিক্যাল সাপোর্টসহ যাবতীয় প্রস্তুতির জন্য কমিটি কাজ করবে।’শিক্ষামন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘এসএসসি পাশ একজন অফিস সহায়ক নিয়োগের সার্কুলার দিলে দেখা যায় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা শিক্ষার্থীরা আবেদন করেন। এর পেছনে অন্যতম কারণ হলো কর্মমুখী শিক্ষার অভাব। যে শিক্ষা বাস্তবজীবনে প্রয়োগ করা যায় না, সে শিক্ষা অর্থহীন; তা অত্যন্ত ভয়াবহ অবস্থার সৃষ্টি করে।’কারিগরি শিক্ষার সিলেবাসের ব্যাপারে তিনি বলেন, ‘বিনিয়োগকারীরা যে সিলেবাস নির্দিষ্ট করবেন সেটিকেই চূড়ান্ত করা হবে। কেননা দক্ষতার জন্য কারিগরি শিক্ষা কেমন হবে তা শিল্প মালিক ও বিনিয়োগকারীরাই বলতে পারেন।’

মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার কারিগরি শিক্ষার পাশাপাশি পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ডিজিটালাইজেশনের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে আমরা ইতোমধ্যে কারিগরি শিক্ষায় ১৪ শতাংশ ভর্তি নিশ্চিত করেছি। ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করাতে নিরন্তর কাজ করছি।’

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ।

আরো দেখুন

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়