
রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল নারী উদ্যোক্তাদের অনলাইন ফেসবুক গ্রুপ Sparkle Fairies এর প্রথম ‘গ্রান্ড গেট টুগেদার’ ২০১৮। স্পেশাল গেষ্ট হিসেবে উপস্থি ছিলেন, রেডিও স্বদেশ, স্বদেশ.টিভি ও স্বদেশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান জনপ্রিয় আরজে সাইমুর রহমান ও মডেল-অভিনেত্রী ‘বারিশ হক’ । অনুষ্ঠানে আগত সকল অংশগ্রহনকারীর জন্য ছিল ওয়েলকাম গিফট ও র্যাফেল ড্র। মেম্বারদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। Sparkle Fairies গ্রুপের প্রধান মালিহা মুমু অনুষ্ঠানে আগত অতিথি ও স্পন্সরদের সম্মাননা স্মারক হাতে তুলে দেন।
নারী উদ্যোক্তাদের মিলন মেলার Sparkle Fairies এর প্রধান মেহজাবিন মালিহা মুমু জানান- আমাদের মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা। আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা নিজে থেকে কিছু করতে চান মূলত তাদেরকে সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে এই গ্রুপ যুক্ত থাকবে। সকল স্পসন্সরদের অনেক ধন্যবাদ।
ডিজে পার্টনার- ডিজে মিশু, মিউজিক পার্টনার- আরমান ও বাবু। ইভেন্ট পার্টনার- স্বদেশ ওয়েডিং এন্ড ইভেন্টস
অনুষ্ঠানের সকল ভিডিও দেখতে স্বদেশ টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবসক্রাইব করে সাথে থাকুন- Swadesh Tv- https://www.youtube.com/channel/UCCMj_ORA-IgpybW6Ty75d3w