মাগুরায় বাসের ধাক্কায় ভটভটিযাত্রীর মৃত্যু

মাগুরা সদর উপজেলায় বাসের ধাক্কায় এক ভটভটিযাত্রীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া এলাকায় মাগুরা-যশোর সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত সমীর সাহা (৫০) মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের বলরাম সাহার ছেলে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সরোয়ার বলেন, বাসটি পেছন থেকে এসে ভটভটিকে ধাক্কা দিলে সেটা রাস্তার পাশে গাছে ধাক্কা খায়। এতে ভটভটির চালকসহ ২০ যাত্রী আহত হন।

“তাদের মধ্যে ১৬ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হলেও সমীর কিছুক্ষণের মধ্যেই মারা যান। আরও চার-পাঁচজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।”

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘনা ঘটেছে বলে তিনি তার ধারণার কথা জানিয়েছেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,