বন্যা মোকাবিলায় সরকারের সকল প্রস্তুতি রয়েছে

72603_b4প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সকল প্রস্তুতি রয়েছে। গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, কিছুদিন আগে দেশের হাওর এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। বর্তমানে সিলেট এলাকায় যে বন্যা দেখা দিয়েছে তা দেশের দক্ষিণাঞ্চলেও বিস্তৃত হতে পারে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আগস্টের শেষদিকে দেশের দক্ষিণাঞ্চল বন্যা প্লাবিত হতে পারে। তবে এ বন্যা মোকাবিলায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে। খাদ্য ও অন্যান্য সামগ্রীসহ বন্যাদুর্গত এলাকার জনগণকে সহায়তায় আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা নিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করছি। তবে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলে। ন্যাশনাল ওয়েজেস অ্যান্ড প্রোডাক্টিভিটি কমিশন প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পেশকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আগের দু’টি প্রলয়ংকরী বন্যার কথা উল্লেখ করে বলেন, ১৯৮৮ সালে খাদ্য সংকটে বহু মানুষ মারা গেছে। তবে তার সরকার ১৯৯৮ সালের বন্যা সফলভাবে মোকাবিলা করেছে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা। দেশের ৭০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছিল। তিনি বলেন, আমরা জানি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের একটি সাধারণ বিষয়। সেজন্য পরিস্থিতি মোকাবিলায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগে প্রতিটি বিভাগকে দায়িত্ব পালন ও পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেয়ার জন্য স্থায়ী নির্দেশ দেয়া আছে। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week