ছেলের হাতে বাবা খুন

murderঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে বৃহস্পতিবার ছেলের হাতে বাবা বিশারত আলী মোল্লাহ (৬৫) খুন হয়েছেন। বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে ছেলে আলাউদ্দীন জন্মদাতা বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বিশারত আলী ওই গ্রামের আফসার আলী খলিফার ছেলে।

স্থানীয় হলিধানি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া জানান, বিশারত আলী মোল্লাকে তার ছোট ছেলে আলাউদ্দীন প্রায় মারধর করতো। তিনি আরো জানান, বুধবার দুপুরেও বাবাকে মারধর করেই ক্ষান্ত হয়নি পাষন্ড ছেলে। রাতের কোন এক সময় বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় আলাউদ্দীন।

গ্রামবাসিরা জানিয়েছেন, নিহত বিশারতের স্ত্রী বাক ও শ্রবন প্রতিবন্ধি। ঘটনার সময় তিনি পাশে ঘুমিয়ে থাকলেও তিনি কিছুই টের পান নি। প্রতিবেশিদের ভাষ্য, রাতে বেলা ছেলে আলাউদ্দীন তার বাবার কাছে টাকা চাই। বিশারত আলী টাকা দিতে রাজি না হওয়ায় দুই জনের মধ্যে তর্ক বিতর্কও হয়।

এরপর বৃহস্পতিবার ভোরের দিকে আলাউদ্দীন তার বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. নবাব আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। ঘাতক পুত্র আলাউদ্দীনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,