কূটনৈতিক উত্তেজনা হ্রাসে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন দুই মন্ত্রীর বৈঠক কাল

image_175269_0আন্তর্জাতিক ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর:  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি আগামীকাল বৃহস্পতিবার মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটোর সঙ্গে বৈঠক করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা ও অভিবাসন নীতি নিয়ে কূটনৈতিক উত্তেজনা হ্রাস এ বৈঠকের মূল উদ্দেশ্য।

ট্রাম্প লাতিন আমেরিকা থেকে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়াল নির্মাণ এবং বাণিজ্যিক সম্পর্ক সংশোধনের ঘোষণা দেয়ায় মেক্সিকো ক্ষুব্ধ হয়েছিল। নির্বাচনী প্রচারণাকালেও ট্রাম্প মেক্সিকো থেকে আসা অভিবাসীদের ধর্ষক ও অপরাধী হিসেবে উল্লেখ করেছিলেন।

ট্রাম্প গত মাসে বলেছিলেন, সীমান্তে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকোকে দিতে হবে। এরপর মেক্সিকোর প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে তার সফর বাতিল করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রী সীমান্তে নিরাপত্তা, আইন প্রয়োগে সহযোগিতা, ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।
মেক্সিকো বলেছে, দুই দেশের মধ্যে একটি সম্মানজনক, ঘনিষ্ঠ ও গঠনমূলক সম্পর্কই তাদের লক্ষ্য। টিলারসন ও কেলি মেক্সিকোর স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা ও নৌ মন্ত্রীদেরও সঙ্গেও বৈঠক করবেন।

আরো দেখুন

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়