বলিউড নিয়ে যা বললেন হুমা

51382_humaবলিউডে পক্ষপাতিত্বের অভিযোগ প্রায়ই শোনা যায়। অনেক নতুন শিল্পী প্রায়ই এ অভিযোগে মুখর থাকেন। মাঝে মাঝে বিস্ফোরক মন্তব্যও করেন তারা। এবার তেমনই কিছু কথা বের হলো অভিনেত্রী হুমা কুরেশির মুখ থেকে। তিনি বলেন, শুধু পরিশ্রম নয়, বরং কত বেশি পরিচিত মানুষ ইন্ডাস্ট্রিতে রয়েছেন সেটাই কাজ পাওয়ার মাপকাঠি। এক সাক্ষাৎকারে হুমা আরো বলেছেন, বলিউডের মানুষ পরিশ্রমী। কিন্তু, ভেতরে নিজের চেনাজানা লোকজন থাকাটাও কাজ পাওয়ার অন্যতম শর্ত। ইন্ডাস্ট্রিতে আমার বন্ধুদের অনেক পরিচিত রয়েছে। কিন্তু, আমি এখনো এমন কাউকে চিনি না। নায়িকা জানিয়েছেন, এমন কেউ নেই যার সঙ্গে বসে নিজের ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করতে পারেন তিনি। হুমার দাবি, কোনো অভিজ্ঞ মানুষ তার পাশে সাহায্যের জন্য থাকলে খুব ভালো হতো। ২০১২-এ ‘গ্যাংস অব ওয়াসেপুর’ দিয়ে বলিউডে নজর কাড়েন হুমা। ছবিটির জন্য বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এ হুমার অভিনয় দেখে অনেকে তো একেবারে হতবাক। নায়িকার পরবর্তী ছবি ‘জলি এলএলবি-টু’। এতে তার বিপরীতে আছেন অক্ষয় কুমার। সব  ঠিক থাকলে আগামী ১০ই ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ