গাইবান্ধায় মানববন্ধনের কর্মসূচী পালিত

 

Gaibandha PHOTO-04আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ সন্ত্রাসী নাশকতায় সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি বিদ্যালয় অগ্নিকান্ডে ভস্মিভুত করার প্রতিবাদে গাইবান্ধা শহরের ডিবি রোডে রোববার মুখে কালো কাপড় বেঁধে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবাধিকার ফোরামের আহবায়ক আবু জাফর সাবু, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, সিপিবি সভাপতি মিহির ঘোষ, জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, জিয়াউল হক জনি, মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী আব্দুল খালেক মানবাধিকার কর্মী হাসিনা জোয়ারদার, আব্দুর রউফ, বিপুল কুমার দাস, গণ উন্নয়ন কেন্দ্রের আবু সাঈদ তুহিন, বিদ্যালয় শিক্ষার্থী শাপলা আকতার আব্দুল জলিল, মিজান প্রমুখ।
বক্তারা এই নাশকতার সাথে জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে চরাঞ্চলে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি বিদ্যালয়কে এমপিওভূক্ত করা এবং সরকারি আর্থিক সহায়তায় জরুরী ভিত্তিতে বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণসহ আসবাবপত্র, লাইব্রেরীর বই-পুস্তক, ও শিক্ষা উপকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। তদুপরি যে সমস্ত শিক্ষার্থীর সনদপত্র পুড়ে গেছে, তাদের সনদপত্রের ব্যবস্থা গ্রহণ করার জন্য বোর্ড কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়।
জেলা মানবাধিকার ফোরাম, জেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদ, জেলা মানবাধিকার নারী সমাজ, জেলা মানবাধিকার নাট্য পরিষদ, মানবাধিকার সামাজিক উদ্যোক্তা দল, জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেয়।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ