গাইবান্ধায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

 

Gaibandha PHOTO-01 (2)আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি-বেসরকারি সেবা প্রদানের ক্ষেত্রে উদ্ভাবন ও সৃজনীশলতাকে উৎসাহিত করার লক্ষ্যে রোববার স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গনে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মেলা মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএস মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি, পিটিআই সুপার শামছি আরা বেগম, ডাঃ আবু হানিফ, শিরিন আকতার প্রমুখ।
মেলায় তিনদিনব্যাপী এ মেলায় সেমিনার, আইজেন প্রতিযোগিতা, পাওয়ার পয়েন্ট উপস্থাপন প্রতিযোগিতা, এ্যাপস ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া কনটেস্ট প্রদর্শন, ইনোভেশন আইডিয়া উপস্থাপন, পুরস্কার বিতরণ এবং সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ