ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও তার চলচ্চিত্র সেটে হামলা

4089ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও তার চলচ্চিত্র সেটে হামলা চালিয়েছে দেশটির একটি রাজপুত সংগঠন। কর্নি সেনা নামের উগ্র সংগঠনটি মুসলমান সম্রাটের সাথে রাজপুত নারীর প্রেম নিয়ে চলচ্চিত্র নির্মানের অভিযোগে শুক্রবার রাতে এ হামলা চালায় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
শুক্রবার রাতে রাজস্থানের জয়পুর দূর্গে শুটিং চলার সময় কর্নি সেনার কয়েকজন দুবৃত্ত বানসালিকে মারধর করে। নিরাপত্তা রক্ষীরা তাঁকে ঘিরে রাখায় কয়েকটা চড়-থাপ্পড় আর চুল টেনে দেওয়ার বেশী কিছু করতে পারে নি হামলাকারীরা। শুটিংয়ের যন্ত্রপাতি তছনছও করা হয়।
খবরে বলা হয়, হামলার পর বানসালি শুটিং বন্ধ করে মুম্বাইয়ে ফিরে এসেছেন। পদ্মাবতী নামের এই চলচ্চিত্রের নাম ভূমিকায় দিপিকা পাড়ুকোন ও সম্রাট আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবির সিং অভিনয় করছেন।
উগ্র রাজপুতদের সংগঠন কর্নি সেনা দাবি করছে আলাউদ্দিন খিলজী ও চিতোরগড়ের রানী পদ্মাবতীর মধ্যে প্রেম ছিল বলে বানসালি যে চলচ্চিত্র নির্মাণ করছেন তা ঐতিহাসিকভাবে ভূল।
এর আগে জোধা-আকবর ছবির শ্যুটিংয়ের সময়েও একই অভিযোগ তুলে গণ্ডগোল পাকিয়েছিল জাতীয়তাবাদী এই রাজপুত সংগঠনটি।
এদিকে সঞ্জয় লীলা বানসালির ওপর হামলার ঘটনায় সরব হয়েছেন বলিউড তারকারা। দিপিকা পাড়ুকোন টুইটারে বলেন, আমি এখনো আতঙ্কের ঘোরের মধ্যে আছি। গতকালের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ