‘মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছে’

puja-singer_55766একটি গানের শুটিং করতে গিয়ে পরিচয়। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব। ধীরে ধীরে বন্ধুত্বটা ঘনিষ্ঠ হতে থাকে। শুরু হয় মন দেয়া নেয়া ও ভালোবাসার সম্পর্ক। বেশ কয়েক মাস বাদেই সেই সম্পর্ককে পরিণয়ে রূপ দেয়ার সময় আসে। বিয়ের বাদ্য বাজতে আর মাত্র কয়েকটা দিন বাকি। সব কিছু যেন স্বপ্নের মতোই ঘটে গেলো। যার কথা বলা হচ্ছে তিনি চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগিতার মাধ্যমে পেশাগতভাবে সংগীতে তার যাত্রা শুরু। ছোটবেলায় অবশ্য নতুন কুঁড়িসহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। আর গত কয়েক বছরে পূজা ধারাবাহিকভাবে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। কণ্ঠের মাধুর্য ও গায়কীর সঙ্গে সঙ্গে নিজের একাগ্র চেষ্টার মাধ্যমেই এ পর্যন্ত আসতে সক্ষম হয়েছেন এ শিল্পী। তবে এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। বিয়ে করছেন পূজা। তার বরের নাম অর্ণব দাস অন্তু। একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। পাশাপাশি মডেলিংও করছেন। গত বছর তিনি পূজার ‘অবুঝ  পাখি’ গানে মডেল হয়েছিলেন। আর সেখান থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত। ফেব্রয়ারির ১ তারিখ তাদের বিয়ে। খবরটি এরই মধ্যে পত্র-পত্রিকার মাধ্যমে জানা হয়ে গেছে পূজা ভক্তদের। তাই ক’দিন ধরেই বেশ শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। এ বিষয়ে পূজা বলেন, মানুষ আমাকে এত ভালোবাসে সেটা বার বার প্রমাণ পাচ্ছি। নতুন জীবন শুরু করছি। এর জন্য মানুষ আমাকে এত এত শুভেচ্ছা জানিয়েছেন যে, অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। আমি সত্যিই অনেক ভাগ্যবতী। এদিকে গত ক’দিন ধরেই পূজার বাড়িতে চলছে তার বিয়ের প্রস্তুতি। পুরো পরিবার এই প্রস্তুতিতে অংশ নিচ্ছে। পূজা বলেন, আসলে আমার ছোট বোন প্রিয়া অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। আর সেজন্যই বিয়ের আয়োজনটা একটু আগেই সেরে ফেলা হচ্ছে। যেহেতু আমি পরিবারের বড় মেয়ে তাই আয়োজনটাও বোধহয় বড় করে হচ্ছে। তবে আমি চলতি সময়টা খুব উপভোগ করছি। মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছে। সবাই দোয়া করবেন অন্তু ও আমার জন্য। নতুন জীবনে যেন সুখি হতে পারি। উল্লেখ্য, গত বছর কোরবানির ঈদে প্রকাশ হয়েছিলো পূজার সর্বশেষ একক অ্যালবাম ‘অবুঝ পাখি’। সেই অ্যালবামে ইমরান ও বেলালের সঙ্গে দুটি দ্বৈত গান করেছিলেন তিনি। নতুন বছরের পহেলা বৈশাখ অথবা রোজার ঈদে নতুন একক অ্যালবাম করার কথা জানিয়েছেন তিনি। তবে তার আগেই প্রকাশ হবে তার নতুন গান ‘ফানুশ’। তানজীব সারোয়ারের কথা ও সুরে এ গানটির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। খুব শিগগিরই এর ভিডিও ধারণের কাজ হবে। গানটিতে কন্ঠ দিয়েছেন তানজীবও। অন্যদিকে সম্প্রতি আরও একটি নতুন গানে কন্ঠ দিয়েছেন তিনি। শিরোনাম ‘খুঁজে যাই’। সুর ও সংগীতায়োজন করেছেন সাদ শাহ। বিয়ের পর গানের ধারা অব্যহত থাকবে তো? এমন প্রশ্নের উত্তরে পূজা বলেন, অবশ্যই থাকবে। আমি ও অন্তু একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জেনে বুঝেই সব সিদ্ধান্ত নিয়েছি। আর আমার গানের ক্ষেত্রেও অন্তু খুব উৎসাহ দেয়। আশা করছি বিয়ের পরও একই গতিতে গান করে যাবো। অডিও ইন্ডাস্ট্রির অবস্থা সব মিলিয়ে এখন কেমন মনে হচ্ছে? পূজা বলেন, গত বছরটা খুব ভালো গিয়েছিলো। এখনতো নতুন বছর শুরু হলো। এ বছরও যেন গত বছরের ধারাবাহিকতাটা অব্যাহত থাকে সেটাই চাইবো। আমি নিজেও বছরের শুরুতে গান করেছি কয়েকটি। সেগুলো ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখে প্রকাশ হবে। তবে গতানুগতিক কিছু করতে চাই না। ভালো কাজগুলোর মাধ্যমে শ্রোতাদের কাছে পৌছাতে চাই।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ