পার্থ-সিডনি দুই দলেরই শিরোপা

51253_Perthঅস্ট্রেলিয়ান বিগ ব্যাশে একই দিনে শিরোপা জিতলো সিডনি সিক্সার্স ও পার্থ স্করচার্স। দুই দল খেললো দুই ফাইনালে। বিগ ব্যাশে পুরুষ ও নারী- দুই দলের ফাইনাল হলো শনিবার। প্রথমে নারীদের ফাইনালে মুখোমুখি হয় সিডনি সিক্সার্স ও পার্থ স্করচার্স। সেখানে পার্থকে ৭ রানে হারিয়ে এবারের শিরোপা জেতে সিডনি সিক্সার্স। সিক্সার্সের ১২৪-৫ রানের জবাবে পার্থ স্করচার্স ১১৭-৭ রান তুলতে পারে। একই দিন পার্থের ওয়াকা গ্রাউন্ড পুরুষদের ফাইনাল মাঠে গড়ায়। সেখানেও প্রতিপক্ষ সিডনি ও পার্থ। কিন্তু এখানে ফলাফল হলো সম্পূর্ণ উল্টো। পার্থের পুরুষ দল সিডনিকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নেয়। এতে মেয়েদের হারের প্রতিশোধ নেয় পার্থের পুরুষ দল। ২০১১ সাল থেকে শুরু হওয়া বিগ ব্যাশে সর্বাধিক তিনবারর শিরোপাজয়ী দল পার্থ স্করচার্স। সর্বশেষ চার আসরে তিন শিরোপা জিতলো তারা। টুর্নামেন্টের ৬ আসরে গতবার ছাড়া বাকি পাঁচবারই ফাইনালে ওঠে পার্থ স্করচার্সৃ। তারা ছাড়া আর কোনো দল একাধিকবার শিরোপা জিততে পারেনি। এবারের ফাইনালে টস হেরে আগে ব্যাটে গিয়ে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে ডিসনি সিক্সার্স। জবাবে ২৫ বল হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পার্থ স্করচার্স। উদ্বোধনী জুটিতে স্যাম হুইটম্যান ও মিচেল ক্লিনজার ৭.৩ ওভারে যোগ করেন ৭৫ রান। হুইটম্যান ৩ ছক্কাও ৫ চারে ২১ বলে ৪১ রানে ফিরলেও ক্লিনগার ৫ ছক্কা ও ৫ চারে ৪৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় উইকেটে ইয়ান বেলের সঙ্গে ৬৯ রানে অবিচ্ছিন্ন থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। বেল ১ ছক্কা ও ২ চারে ২৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।
এর আগে সিডনির হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন ব্যাড হ্যাডিন। এছাড়া ইয়োহান বোথা ৩২ ও অধিনায়ক মোসেস হেনরিকস ২১ রান করেন। পার্থের হয়ে তিনটি করে উইকেট নেন রিচার্ডসন ও টিম ব্রেসনান।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ