সরকারের কাছ থেকে সেবা পেতে ব্যবসায়ীদের আরও বেশি কর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

5476_muhitসরকারের কাছ থেকে সেবা পেতে ব্যবসায়ীদের আরও বেশি কর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বর্তমানে সরকার যে রাজস্ব আয় করে, তা দিয়ে চাহিদা অনুযায়ী সেবা দেওয়া যায় না।
রোববার পরিবেশবান্ধব শিল্পায়ন নিয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মতিঝিলে চেম্বার ভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী এ সময় শিল্পায়নের কারণে সৃষ্ট পরিবেশদূষণ থেকে রক্ষা পেতে শিল্প-কারখানায় বর্জ্য পরিশোধনাগার ও বর্জ্য ফেলার জায়গা সরকারিভাবে নির্মাণ করে দেওয়ার প্রসঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘বর্জ্য পরিশোধনের জন্য ভালো ব্যবস্থা হচ্ছে। যেমন আমাদের তরফে আমরা ট্যানারির বর্জ্য পরিশোধনের জন্য সাভারে চামড়া শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করে দিচ্ছি।’

অর্থমন্ত্রী বলেন, সরকার বর্জ্য পরিশোধনাগারের দায়িত্ব নিলে সহজ সমাধান হয়। তবে সরকারের এ সহায়তা পাওয়ার জন্য রাজস্ব বাড়াতে হবে। বর্তমান রাজস্ব দিয়ে হয় না।

এর আগে অনুষ্ঠানে এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর পরিবেশসম্মত কারখানা করতে কম সুদে ঋণের ব্যবস্থা করার পরামর্শ দেন। বলেন, এখন বাংলাদেশ ব্যাংকের একটি তহবিল থেকে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। কিন্তু এ হারও বেশি।

অনুষ্ঠানে পরিবেশবান্ধব শিল্পায়ন নিয়ে দুটি উপস্থাপনা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম আবু ইউসুফ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন। তাঁদের উপস্থাপনায় বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশবান্ধব শিল্পায়নের গুরুত্ব উঠে আসে। পরে এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,