সরফরাজের ভবিষ্যদ্বাণী সত্যি হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাস গড়বে যে দেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর কয়েকদিন বাকি। টুর্নামেন্টর পর্দা ওঠার আগে এখন চলছে ভবিষ্যদ্বাণীর মৌসুম। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদও নিজের প্রেডিকশন জানিয়েছেন। তার মতে, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলবে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।

সেমির জন্য তার চার ফেবারিটের মধ্যে পাকিস্তান, ভারত এবং অস্ট্রেলিয়াকে প্রায় সব বিশ্লেষকরাই এগিয়ে রাখছেন। তবে আফগানিস্তানের নাম এক্ষেত্রে চমক হিসেবে এসেছে। যদিও গত কয়েক বছরে ধারাবাহিক পারফর্ম করছে আফগানরা। ২০২৩ বিশ্বকাপে একসময় সেমিতে যাওয়ার সম্ভাবনাও জাগিয়েছিল তারা।

তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিকই শেষ চারে জায়গা করে নেন রশিদ খানরা। আফগানদের এই উন্নতির গ্রাফ দেখে তাদের ওপর ভরসা রাখছেন সরফরাজ।

সরফরাজের মতে, ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে যাওয়ার দাবিদার ভারত ও পাকিস্তান। এক্ষেত্রে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। যদিও সম্প্রতি পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ফাইনালে হারিয়ে ত্রিদেশিয় সিরিজ জয় করেছে কিউইরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের প্রেডিকশন জানিয়ে সরফরাজ বলেন, ‘আমাকে যদি সেমিফাইনালের জন্য চারটি দল বেছে নিতে হয় তাহলে আমি পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের নাম বলব। কিন্তু আমি বাকিদেরও ফেলে দিচ্ছি না।’

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পরদিন (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের মাধ্যমে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা