বিশ্ব চ্যাম্পিয়নদের ২২৯ রানের বিশাল ব্যবধানে হারাল দ. আফ্রিকা

বিশ্ব চ্যাম্পিয়নরা পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকার কাছে। রেকর্ড ৪০০ রান তাড়ায় ইংল্যান্ড অলআউট ১৭০ রানে। ২২৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে উঠে গেল প্রোটিয়ার

শনিবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আগে ব্যাট করে হেনরি ক্লেসেনের ঝড়ো সেঞ্চুরি আর রেজা হেনরিক্স, মার্কো জেনসেন ও রিশি ভেন দার ডুসেনের অনবদ্য ফিফটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।

জিততে হলে ইংল্যান্ডকে রেকর্ড গড়তে হতো। বিশ্বকাপে পাকিস্তান সর্বোচ্চ ৩৪৫ রান তাড়া করে শ্রীলংকার বিপক্ষে জয় পায়। আজ রেকর্ড রান তাড়া করতে নেমে ১০০ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ইংরেজরা।

দলের নিশ্চিত পরাজয় জেনেও দুর্দান্ত ব্যাটিং করেছেন মার্ক উড ও গাস অ্যাটকিনসন। তাদের ৩২ বলের ৭০ রানের জুটিতে পরাজয়ের ব্যবধান কমিয়ে ২২ ওভারে ১৭০ রানে অলআউট হয় ইংল্যান্ড।

শনিবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ২০তম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুই কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এরপর রিশি ভেন দার ডুসেনের সঙ্গে ১১৬ বলে ১২১ রানের জুটি গড়েন ওপেনার রেজা হেনরিক্স। এরপর রিশি ভেন দার ডুসেন ৬১ বলে ৮টি বাউন্ডারিতে ৬০ রান করে ফেরেন।

তৃতীয় উইকেট এইডেন মার্করামের সঙ্গে ৩৪ বলে ৩৯ রানের জটি গড়েন রেজা হেনরিক্স। ৭৫ বলে ৯টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৮৫ রান করে ফেরেন রেজা।

এরপর হেনরি ক্লেসেনের সঙ্গে ৫৮ বলে ৬৯ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক এইডেন মার্করাম। ভাবুমার পরিবর্তে নেতৃত্ব দেওয়া মার্করাম আউট হন ৪২ বলে চার বাউন্ডারিতে ৪৪ রান করে।

ষষ্ঠ উইকেটে ব্যাটিং তাণ্ডব চালান হেনরি ক্লেসেন ও মার্কো জেনসেন। তারা দুজনে ৭৭ বলে ১৫১ রানের জুটি গড়েন। তাদের ব্যাটিং তান্ডবের কারণেই দলীয় স্কোর চারশর কাছাকাছি গিয়ে ঠেকে।

ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৬৭ বলে ১২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১০৯ রান করেন ক্লেসেন।

ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৪২ বলে ৩টি চার আর ৬টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন মার্কো জেনসেন।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল