‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে সংসদ নেতা বলেন, বেপরোয়া সন্ত্রাস চালিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল […]
নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না ডিজিটাল ভবনের ফজলুল হক অডিটরিয়ামে “মাদক মুক্ত সমাজ চাই” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক এবং সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের উপদেষ্টা সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন […]
আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে অনিয়ম, দায়িত্ব পালনে অবহেলা ও সেবা গ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। নিয়মিত কার্যালয়ে উপস্থিত না থাকায় পরিষদে সেবা নিতে আসা মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবসহ ব্যবস্থা নেওয়ার দাবিতে […]
আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন রোধ এবং বেকারিশিল্পের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন। বুধবার দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আমতলী উপজেলা সহকারী […]
মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীর মাঝে কৃষি উপকরণ হিসেবে গামছা ও কাছি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওচমানপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওচমানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হান। […]
আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই মহাসড়ক সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল। নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার […]
ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক মানবজমিনের ফুলতলা উপজেলা প্রতিনিধি এবং খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধক্ষ্য সাংবাদিক গাজী মাকুল উদ্দীনকে সম্মাননা স্মারক প্রদান করেছে ঐতিহ্যবাহী ‘গিলাতলা যুব ক্রীড়া চক্র’। গত ১৩ নভেম্বর শুক্রবার ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল খেলা […]