নড়াইলে ১ হাজার ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলায় ১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি মামা-ভাগ্নেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) নড়াইল কার্যালয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন- সদর উপজেলার ভাটিয়া দক্ষিণপাড়া গ্রামের সৈয়দ সাজ্জাদ আলী ও তার ভাগ্নে মুলদাইড় পশ্চিমপাড়া […]
হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। হাতে ছিল ৭৮ ওভার। তবে কঠিন সেই লক্ষ্য তাড়া করে জয়ের চেষ্টা খুব একটা এগিয়ে নিতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশকে অলআউট করার মতো পর্যাপ্ত সময়ও পাননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে ড্র মেনে নিতে হয় দুই দলকে। দ্বিতীয় […]
পূর্বনির্ধারিত সময়েই হবে ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। তবে কয়েকটি ইনস্টিটিউট ও বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। এসব বিভাগের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেড কমানো হয়েছে। আজ সোমবার […]
কোম্পানীগঞ্জে গ্যাসক্ষেত্রের জমির ক্ষতিপূরণ, সংযোগ ও চাকরির দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ পরিশোধ, স্থানীয় বাসিন্দাদের গ্যাস সংযোগ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে শাহজাদপুর-সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বিএনপি নেতা আবদুর রহিমের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জমির মালিক, নারী-পুরুষ, […]
সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গাজী নিজাম উদ্দিন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক তৌহিদুল […]