ছাত্রীকে যৌন হয়রানি, তদন্তের মুখে চাকরি ছাড়লেন অভিযুক্ত শিক্ষক

gopalganj university

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্থাপত্যবিদ্যা বিভাগের খণ্ডকালীন শিক্ষক শান্তুনু বিশ্বাস লিংকনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন একই বিভাগের এক শিক্ষার্থী। তবে তদন্তের শুরুতেই চাকরি থেকে ইস্তফা দেন অভিযুক্ত শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলের প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানসুরা খানম বিষয়টি মানবজমিন কে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন এক […]

পরীমনির মামলায় নাসির ও অমির জামিন

nasir omi porimoni swadeshnews24

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে জামিন […]

শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক-প্রধান বিস্ফোরক পরিদর্শক!

Bisforok prodhan

রাজধানীর মগবাজারের ওয়্যারলেসগেটে বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ। আজ সকালে বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আবুল কালাম আজাদ বলেন, হাইড্রোকার্বন হলো প্রাকৃতিক গ্যাসের একটি উপাদান। তবে শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক। তিনি বলেন, এখন পর্যন্ত […]

১-৭ জুলাই স্ট্রিক্ট রেস্ট্রিকশনঃ মন্ত্রিপরিষদ সচিব

Montri Porishod

আগামী ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত আমরা ‘স্ট্রিক্ট রেসট্রিকশন’ দিতে যাচ্ছি। দেশের একটি বড় অংশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। […]

ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘নাইনটি ব্যাশ’

19bash

টেস্ট-ওয়ানডের পর এসেছে টি-টোয়েন্টি ফরম্যাট। এখন পর্যন্ত এই তিনটি ফরম্যাটকে আইসিসি আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে। যদিও সিক্স এ সাইড, টি-টেন, দ্য হান্ড্রেড, আত্মপ্রকাশ করেছে। তবে তা আইসিসি স্বীকৃত হলেও আন্তর্জাতিক মর্যাদা পায়নি। এবার ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে আরো একটি নতুন ফরম্যাট। ‘নাইনটি ব্যাশ’ নামে ৯০ বলের একটি নতুন ফরম্যাট চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক […]

ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্ত স্বার্থে সাভার থানায় পরীমনিকে জিজ্ঞাসাবাদ

pori moni swadeshnews24

ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্ত স্বার্থে সাভার মডেল থানায় ডেকে নেওয়া হয়েছে ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনিকে। জানা গেছে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে নিজের গাড়িতে করেই সাভার মডেল থানায় যান পরী। এ সময় তার সঙ্গে কয়েকজন ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার […]

চীনা রাষ্ট্রদূতের ৮ বছর পর যুক্তরাষ্ট্র থেকে বিদায়ের প্রস্তুতি

china pororastro montri

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক যখন নিম্নতম অবস্থানে তখন যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী চুই টিয়ানকাই চীনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ২০১৩ সালের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ আট বছর তিনি এ দায়িত্ব পালন করছেন। এ সময়ে তিনি দেশ বা তার নিজের সরকারের পক্ষে কতটুকু প্রতিনিধিত্ব করতে […]

রামেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

corona dead

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে নয়জন মারা গেছেন। আজ সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রোববার (২৭ জুন) সকাল […]

লকডাউনঃসোমবার থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক!

Lockdown 1

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। এই সময় থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। তবে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এ ছাড়া অন্যান্য কিছু প্রতিষ্ঠানও সীমিত পরিসরে চালু থাকবে। আর সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে আগামী ১ জুলাই (বৃহস্পতিবার)। ওই সময়েও শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরে রাখা হতে পারে। […]

মানুষের জীবন রক্ষার্থে লকডাউন দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

Jahid Malek Health Minister swadeshnews24

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশীয় টিকা উৎপাদন সময় সাপেক্ষ হলেও ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। সরকার এ বিষয়ে খুবই আন্তরিক। প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে বিশেষজ্ঞদের নিয়ে বেশ কয়েকটি সভাও হয়েছে। দেশীয় ভ্যাকসিন তৈরির কারখানা স্থাপন হবে গোপালগঞ্জে সরকারী ওষুধ কারখানার পাশে অথবা সেখানে। সরকার লকডাউনের ওপর নির্ভরশীল হতে চায় না। কিন্তু লকডাউন দিতে হয় […]

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

74EA1FCF DF47 41AC A106 5A0F9879EFE3

কোভিড ১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার (২৮শে জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে জানানো হয়, এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু […]

শুটিংয়েই শিলার জন্মদিনের সারপ্রাইজ কেক কাটলেন ডিপজল

FB IMG 1624629001059

বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ জনপ্রিয় খলনায়ক ও প্রযোজক ডিপজলের “ঘর ভাঙ্গা সংসার” সিনেমার শুটিং সাভারে চলছে। তাই শুটিং শেষে রাত ১২.০১ মিনিটে আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা শিলাকে জন্মদিনের কেক কেটে সারপ্রাইজ দেন। রীতিমতো শিরিন শিলাকে অবাক করে দেন ডিপজল। শিলার কেক কাটায় শুটিং ইউনিটের সবাই উপস্থিত থেকে তাকে জন্মদিনের শুভেচছা জানান। এই সারপ্রাইজ জন্মদিন অনুষ্ঠান […]

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ও পদ্মা সেতু পরিদর্শন: ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চার্জশিট

hand cup

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ও পদ্মা সেতু পরিদর্শনের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, ওই ভারতীয় নাগরিক যথাযথ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেন এবং গতকাল রাতে জাজিরার পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করেন। ভারতীয় নাগরিক বিজয় কুমার রায়ের বিরুদ্ধে দ্য কনট্রোল অব এন্ট্রি অ্যাক্ট-এর […]

নতুন সেনাপ্রধানকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হলো

chief of staff army

জুন ২৪, ২০২১, বৃহস্পতিবার নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ব্যাজ পরানো হয়। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় […]

হাতিরঝিল রক্ষণাবেক্ষণের ভার রাজউকের কাঁধেই!

hatirjheel dhaka

রাজধানীর অন্যতম দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র হাতিরঝিল। ২০১৩ সালে উদ্বোধনের পর থেকে এর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন (এসডব্লিউও)। আগামী ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। এরপর হাতিরঝিলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেনাবাহিনীর কাছ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতে যাবে। অবশ্য ঢাকা উত্তর সিটি করপোরেশনও (ডিএনসিসি) এ দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ […]