অসুস্থ অমিতাভ বচ্চন, করাতে হবে সার্জারি

207317 Amitav

শরীর ভাল নেই অমিতাভ বচ্চনের। করাতে হবে সার্জারি। নিজের ব্লগ পোস্টে স্বয়ং অভিনেতা জানিয়েছেন সে কথা। তার সঙ্গেই জানিয়েছেন, তিনি বিশেষ কিছু লিখতে পারছেন না। এই পোস্ট দেখার পর থেকে প্রিয় অভিনেতাকে নিয়ে দুশ্চিন্তায় অনুরাগীরা। নিজের ব্লগ পোস্টে গত শনিবার অমিতাভ লেখেন, অসুস্থ… সার্জারি… লিখতে পারছি না। অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করে কমেন্টে ভরিয়ে […]

বিরোধী দলকে দমন করতে সরকার পুলিশকে ব্যবহার করছে: সৈয়দ ইবরাহিম

ibrahim

বিরোধী দল ও মতকে দমন করতে সরকার নির্লজ্জভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানান তিনি। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে ‘পুলিশের হামলা’র তীব্র নিন্দা জানিয়ে সৈয়দ ইবরাহিম বলেন, কোনো গণতান্ত্রিক দেশের […]

ত্রিভুজ প্রেমের সিনেমা ‘কলিজাতে দাগ লেগেছে’

shakila supto

বিনোদন প্রতিনিধি : ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘কলিজাতে দাগ লেগেছে’। এতে এক সঙ্গে প্রথমবার অভিনয় করছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শাকিলা পারভীন, সুপ্ত ও আসমা ঝিলিক। শাপলা মিডিয়া প্রযোজিত চলচ্চিত্র নির্মাতা জসিম উদ্দিন জাকির পরিচালিত তৃতীয় সিনেমা এটি। শাপলার ১০০ ছবির এটি একটি। গত বুধবার থেকে চলছে ছবির দৃশ্য ধারণ। একটানা কাজ করে শেষ […]

১ মার্চ সূবর্ণ জয়ন্তী উদযাপন নাগরিক কমিটি’র কর্মসূচীর উদ্বোধন

shadhinotar suborno

বাংলাদেশের স্বাধীনতা ৫০বছর উপলক্ষে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীয় উদযাপন নাগরিক কমিটি বছর ব্যাপী নানা কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে। প্রাথমিক অবস্থায় কমিটির পক্ষ থেকে মার্চ ২০২১ এর এক মাসের কর্মসূচী চুড়ান্ত করা হয়েছে। ১ মার্চ শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হবে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মার্চের চূড়ান্ত কর্মসুচী ঘোষনা করা […]

পরিবারের সদস্যরাই অন্য সদস্যদের সন্মানহানী করছেন: মাহি

mahiya mahi

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি, সম্পাদনায়-আরজে সাইমুর : চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় করছেন তিনি। বর্তমানে মাহির হাতে রয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’, রায়হান রাফির ‘স্বপ্নবাজি’, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ও ‘যাও পাখি বলো তারে’, শাহীন সুমন এর ‘গ্যাংষ্টার’, শামীম আহমেদ রনির ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ সহ বেশ কিছু সিনেমা। […]

সুদানে শান্তিরক্ষায় ৬ষ্ঠ বার ‘প্রশংসা সনদ’ পেলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম

আলিম স্যার

নিউজ ডেস্ক : সুদানে শান্তিরক্ষায় ৬ষ্ঠ বারের মত ‘প্রশংসা সনদ’ পেলেন বাংলাদেশের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম। সুদানের দারফুরে শান্তিরক্ষায় ‘পরিশ্রম, কর্মদক্ষতার ও মানবিক কাজের’ জন্য ‘প্রশংসা সনদ’ পেয়েছেন সেখানে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি দারফুরে এলফেশার সুপার ক্যাম্পে সেই দেশে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভারপ্রাপ্ত […]

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে প্রেসিডেন্ট লাভলু ও সেক্রেটারি সাগর

di2

ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন সালাহউদ্দিন লাভলু। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সাগর। তাঁরা দুজনই ১৭০ ভোট পেয়ে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন। আজ সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। রাত আটটায় নির্বাচন কমিশন সূত্রে […]

সাংবাদিকেরা জাতির বিবেক, যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল

nikhil jublig

নিজস্ব প্রতিনিধিঃ- আজ ২৬/০২/২০২১ ইং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক নৌ বিহারের অনুষ্ঠান,মোহনপুর পর্যটন কেন্দ্রে( মতলব উত্তর চাঁদপুর) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল । তিনি এ সময় বলেন, আওয়ামী লীগ সরকার সাংবাদিক বান্ধব সরকার। সেই কারনে সরকার সাংবাদিকদের […]

প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের প্রথম হামলার নির্দেশ , নিহত ২২ সন্ত্রাসী

257669 baiden

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম হামলার নির্দেশ দিলেন জো বাইডেন। পেন্টাগন জানিয়েছে, সিরিয়ায় ইরানপন্থী সন্ত্রাসীদের ওপর এ হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ২২ সন্ত্রাসী। হামলায় সীমান্তের কন্ট্রোল পয়েন্টে সন্ত্রাসীদের বেশ কিছু পরিকাঠামো ধ্বংস করা হয়েছে বলে তারা দাবি করেছে। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে। খবরে জানানো হয়, ইরাকে মার্কিন সেনা ঘাঁটি […]

পাবেলের ভাইরাল বুক বুক চিন গান কোটির ঘরে

FB IMG 1614328046648

বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ পাবেল আজ কোটিপতি জি যা বলছিলাম তা ঠিক এ দেখতে পাচ্ছেন। বুক চিন চিন করছে গানটি অল্প সময়েই ভাইরাল ও কোটির ঘরে চলে গেছে। একটি গানে নারী ও পুরুষ উভয়ের কণ্ঠ দিয়ে চমক সৃষ্টি করেছেন বর্তমানে প্রজন্মের তরুণ কন্ঠ শিল্পী জাহেদ পারভেজ পাবেল। সম্প্রতি ‘শিল্পী’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছেন মহিদুল […]

দেশে ফিরলেন ফখরুল

image 115997.mirza fakhru 11

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেন তিনি। বিমান বন্দর থেকে উত্তরার নিজ বাসায় যান ফখরুল। উল্লেখ্য, গত ৩০শে জানুয়ারি সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এক ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী […]

পিলখানা ট্র্যাজেডি: শহীদ সেনা সদস্যদের শ্রদ্ধায় স্মরণ

pilkhana

২০০৯ সালের ২৫-২৬শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সদস্যদের ১২তম শাহাদতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন। রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক […]

সিলেটে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন

bikkhop

সিলেটে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন- সরকার করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের […]

কাশ্মীরে ক্রস-বর্ডার ফায়ারিং বন্ধে একমত ভারত-পাকিস্তান

bdar

কাশ্মীরে ‘ক্রস-বর্ডার ফায়ারিং’ বন্ধে একমত হয়েছে ভারত ও পাকিস্তান। এ ছাড়া অন্য সব চুক্তি কঠোরভাবে মেনে চলতে রাজি হয়েছে দুই দেশ। বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখা এবং অন্যান্য সেক্টরেও সব সমঝোতা ও অস্ত্রবিরতিতে রাজি হয়েছে তারা। এই অস্ত্রবিরতি বুধবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা। পাকিস্তানের আইএসপিআর’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডন এবং আল জাজিরা। […]

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ঘোষণা

national university student

পরীক্ষার দাবিতে এবার সড়কে নেমেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তবে আগামী রোববারের মধ্যে দাবি আদায় না হলে  শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের ঘোষণা দেন। এর আগে সকালে বেশ কিছু শিক্ষার্থী পরীক্ষার দাবিতে শাহবাগে অবস্থান করলে তাদের ঠেকানোর চেষ্টা করে পুলিশ। ধীরে ধীরে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে বিক্ষোভ […]