অসুস্থ অমিতাভ বচ্চন, করাতে হবে সার্জারি

শরীর ভাল নেই অমিতাভ বচ্চনের। করাতে হবে সার্জারি। নিজের ব্লগ পোস্টে স্বয়ং অভিনেতা জানিয়েছেন সে কথা। তার সঙ্গেই জানিয়েছেন, তিনি বিশেষ কিছু লিখতে পারছেন না। এই পোস্ট দেখার পর থেকে প্রিয় অভিনেতাকে নিয়ে দুশ্চিন্তায় অনুরাগীরা। নিজের ব্লগ পোস্টে গত শনিবার অমিতাভ লেখেন, অসুস্থ… সার্জারি… লিখতে পারছি না। অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করে কমেন্টে ভরিয়ে দেন পোস্ট। গত শনিবার একটি টুইটও করেন অমিতাভ।
অভিনেতা লেখেন, কোনও একটা কিছু প্রয়োজনের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। কিছু একটা কেটে ফেলে ঠিক হয়ে যাবে। জীবনের ভবিষ্যৎ এটাই। কালকেই জানতে পারব সেটা কেমন। গত বছরের জুলাই মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। ২২ দিন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে কাটিয়েছিলেন। সে সময় টুইটারের মাধ্যমে অভিনেতা নিজের স্বাস্থ্যের কথা জানাতেন অনুরাগীদের। তার আরোগ্য কামনা করে দেশের নানা প্রান্তে পূজা, যজ্ঞ করেছিলেন তার অনুরাগীরা। সুস্থ হয়ে ২ আগস্ট বাড়ি ফিরেছিলেন তিনি। এবারেও যাতে সে ভাবেই বিপত্তি কাটিয়ে ফিরে আসতে পারেন, সেই প্রার্থনাই করছেন তার অনুরাগীরা। শরীর বেগতিক হলেও, কাজ থেকে বিরতি নেই অভিনেতার। খুব শীঘ্রই তাকে দেখা যাবে ‘চেহরে’ এবং ‘ঝুন্ড’ ছবিতে। প্রথমটি মুক্তি পাবে ৩০ এপ্রিল। দ্বিতীয়টি ১৮ জুন। এছাড়া অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও দেখা যাবে তাকে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।