ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন

8300_final ৬ বলে ওয়েস্ট ইন্ডিজের চাই ১৯ রান। অনিশ্চয়তার মধ্যে টানা চার ছক্কায় অসম্ভব করে ফেললেন ব্রাথওয়েইট। ১১ বলে ৪০ রান করেন তিনি। স্যামুয়েলস অপরাজিত থাকেন তিনি ৮৫ রানে। প্রথম বলেই ছক্কা হাঁকালেন ব্রাথওয়েট। ২ বল হাতে রেখেই দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ। উইলি এক ওভারে আন্দ্রে রাসেল ও ড্যারেন স্যামিকে আউট করে ইংল্যান্ডকে খেলায় ফিরিয়ে আনলেও লাভ হলো না। চার উইকেটে জয় ছিনিয়ে নিলো ওয়েস্ট ইন্ডিজ।
১৮ বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩৮ রান। স্যামুয়েলস অবশ্য অপরাজিত আছেন ৮০ রানে।  শুরুতেই হোঁচট খাওয়া ওয়েস্ট ইন্ডিজ এবার লক্ষ্য পথে এগিয়ে গেছে। ২০১২ বিশ্বকাপ জয়ের নায়ক মারলন স্যামুয়েলস আবারও নায়ক হয়ে যেতে পারেন। ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১০৪। ৩০ বলে দরকার আর ৫২। ১৪তম ওভারে পরপর দুই ছক্কায় এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ৫৪। ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১ রানেই তিন সেরা ব্যাটসম্যান গেইল, চার্লস জনসন ও লেন্ডল সিমন্সকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও সফল জো রুট। ২ ওভারে ৯ রানে নেন দুটি উইকেট। তিনি তার প্রথম ওভারেই বিদায় করেন দুই ওপেনারকে। দলের রান তখন ৫। ব্রাভো ১১ রানের সময় স্টোকসের বলে ক্যাচ দেন দৌড়ে এসে তা তালু বন্দি করতে ব্যর্থ হন ফিল্ডার আর রান হয়ে যায় চার। ব্রাভো অবশ্য একস ওভার পরই আউট হন ২৫ রান করে। ২৬ বলের ইনিংসে তিনি একটি ছক্কাও মারেন। স্যামুয়েলস ৪৬ ম্যাচে নবম ফিফটি করেন। ৫০ রান করেন তিনি ৪৭ বলে ছক্কা ছাড়া, ছয় চারে।
ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ১৫৬
১৫৫/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে ইংল্যান্ড। এর আগে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন ইংল্যান্ডের ইনফর্ম ব্যাটসম্যান জো রুট। এতে দলীয় ১০০ রানের কোঠায় পৌছলো ইংল্যান্ড। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১০৩/৪। রোববার
বিশ্বকাপ ফাইনালে ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই উইকেট খোয়ায় ইংল্যান্ড। ক্যারিবীয় স্পিনার স্যামুয়েল বদ্রির ডেলিভাররিতে পরিষ্কার বোল্ড আউট হয়ে সাজঘরে  ফেরেন ইংল্যান্ডের ইনফর্ম ওপেনার জেসন রয়। আর দ্বিতীয় ওভারে আন্দ্রে রাসেলের পেসের বিপক্ষে  উইকেট খোয়ালেন ইংল্যান্ডের অপর ওপেনার অ্যালেক্স হেলস। এতে ১.৫ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮/২। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন জেসন রয়। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্স মাঠে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার