দিতির মেয়ে লামিয়ার ক্ষোভ

8131_Aaaলামিয়া চৌধুরী প্রয়াত গুণী অভিনেত্রী পারভীন সুলতানা দিতির একমাত্র মেয়ে। তার মায়ের প্রতি শোক প্রকাশের নামে অনেকেই নানা আত্মপ্রচারণায় মেতে ওঠায় শুক্রবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লামিয়া ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক ওয়ালের এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি লক্ষ্য করছি, এখনও আমার ফেসবুক নিউজ ফিডে মায়ের ছবি হুমড়ি খেয়ে পড়ছে। সঙ্গে আছে বিস্তারিত। যার ১০ ভাগ হলো মাকে নিয়ে লেখা আর ৯০ ভাগ হলো তাদের কাজের প্রচারণা! যা অসংবেদনশীলতার প্রমাণ!’ তিনি আরও লিখেছেন, ‘একজন মিডিয়া ব্যক্তিত্ব হওয়ায় মায়ের জন্য এটা (শোক প্রকাশ) ঘটবে। কিন্তু কিছু মানুষ তোমাকে (দিতি) নিয়ে এখনও ব্যবসা করছেন, মৃত্যুর পরও! যে আমার স্ট্যাটাসটি পড়ছে এবং তারপরও এ কাজটি যদি করেন, তাহলে আপনার জন্য ঘৃণা! তখন আমি আারও কঠিন হব।’ উল্লেখ্য, দীর্ঘদিন ব্রেন ক্যান্সারে  ভোগার পর অভিনেত্রী দিতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০শে মার্চ মারা যান। পরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে তাকে তাদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তার এক ছেলে ও এক মেয়ে লামিয়া চৌধুরী ও দীপ্ত।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।