আমি কেকেআর’ প্রচ্ছদে সাকিব

Ami-KKR-bg20160330143941চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর। আইপিএলের এই আসরেও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কলকাতার প্রচার-প্রচারণা।

নতুন আসরে কলকাতা নাইট রাইডার্সের শ্লোগান ‘আমি কেকেআর’। প্রচারণা চালাতে কলকাতার দলটি তাদের নতুন প্রচ্ছদে জায়গা দিয়েছেন দলের অন্যতম ভরসা সাকিবকে।

এ বছরের আইপিএল শুরু হবে ৯ এপ্রিল। কলকাতার প্রচ্ছদে অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে রয়েছেন সাকিব এবং ইউসুফ পাঠান।

২০১১ সালে আইপিএলে শাহরুখ খানের ফ্র্যাঞ্চইজি আইপিএলে প্রথমবারের মতো সাকিবকে কিনে নেয়। নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটার তিন বছরের চুক্তির আওতায় থাকেন। ২০১৪ সালে ২ কোটি ৮০ লাখ রুপিতে আবারো সাকিবকে দলে নেয় কলকাতা। এবারো শাহরুখের দলটি তাকে রেখে দিয়েছে।

এ পর্যন্ত আইপিএলে কলকাতার হয়ে ৩২ ম্যাচ খেলে ৩৮৩ রান করার পাশাপাশি ৩৮টি উইকেট শিকার করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।