আমার সোনার বাংলাদেশ…এগিয়েই যাবে

PM_Bangabandhu_Story_2_BG_441369601৮টা ৩ মিনিটে বেলুন উড়িয়ে জাতীয় শিশু-কিশোর সমাবেশের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী।  পরে শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করেন। প্রধানমন্ত্রী পায়রা পায়রা অমুক্ত করার সঙ্গে সঙ্গে মাঠের দুই দিক থেকে কয়েকশ পায়রা মুক্ত করে দেয়া হয়।
PM Bangabandhu inner 2 434326934
পায়রা অবমুক্ত করার পর প্রধানমন্ত্রী সমাবেশ পরিদর্শন করেন।

সমাবেশ পরিদর্শনের জন্য খোলা জিপের ব্যবস্থা থাকলেও প্রধানমন্ত্রী পায়ে হেঁটে সমাবেশ ঘুরে দেখেন।

এরপর গ্যালারিতে বসলে কুচকাওয়াজ শুরু হয়। রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সংগঠন কুচকাওয়াজ অংশ নেয়।

শিশু-কিশোরদের কুচকাওয়াজ শেষে রাজারবাগ পুলিশ লাইনের ঘৌড় সওয়ার দল মার্চপাস্ট করেন।

এরপর সুসজ্জিত গাড়ি বহরের মাধ্যমে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি, গ্রাম বাংলার সংস্কৃতি, নৌকা, ডিজিটাল বাংলাদেশে কৃষক ল্যাপটপ ব্যবহার করছে ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।

শিশু-কিশোরদের মনোজ্ঞ ডিসপ্লে সমাবেশের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিলো। এবারের আয়োজনে সবচেয়ে আকর্ষণের ছিলো- আমার সোনার বাংলাদেশ এগিয়েই যাবে… শিরোনামের পরিবেশনা।

সকলের সম্মিলিত এই পরিবেশনায় গাওয়া হয়- আবারও ভোর.. আবারও অপেক্ষায়। আবারও জেগে ওঠো এখনই সময়। আমার সোনার বাংলাদেশ…এগিয়েই যাবে। আবারও ঝাপেরে এ মন নির্ভয়। জানে এই পৃথিবী স্বাধীনতার ছবি আঁকা আমাদেরই হাতে। দেখেছে এ দেশ নতুনের বেশ শত আলো ভরা রাতে। তাই গর্জে ওঠে আবারও পেছনে ফেলে সামনে বাড়ো…জয় বাংলা বলে আগে বাড়ো….

তবে কুচকাওয়াজের প্রথমেই মনোজ্ঞ ডিসপ্লের আয়োজন করে টাঙ্গাইল জেলার মির্জাপুরের অবস্থিত নারী শিক্ষাপ্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস। তাদের ডিসপ্লের নাম ছিলো ‘বিজয় নিশান’।

এরপর ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ এই শিরোনামে সরকারি শিশু পরিবার তেজগাঁও এর আয়োজন সবার নজরকাড়ে। ছোট্ট ছোট্ট শিশুদের মনোমুগ্ধকর প্রদর্শনীতে দর্শক গ্যালারিতে মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে।

প্রত্যন্ত অঞ্চল গাইবান্দার সুন্দরগঞ্জের শিবগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় আয়োজনের নাম ছিলো ‘ভাষা আন্দোলন’।

‘শান্তিময় বাংলাদেশ’ শিরোনামে কেরানিগঞ্জের চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সুখ-শান্তির কথা তুলে ধরে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট সমৃদ্ধ বাংলাদেশ ও উপজাতির সংস্কৃতি তুলে ধরে।

সবশেষে মনোজ্ঞ ডিসপ্লেতে অংশ নেয় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা।

সব দলের অংশগ্রহণে সম্মিলিত প্রর্দশনীর মধ্য দিয়ে শেষ হয় এ বছরের জাতীয় শিশু কিশোর সমাবেশ।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার