“বৃহন্নলা” চলচ্চিত্র কে কেন্দ্র করে দেবলীনা সুরের বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে দেবলীনা সুরের প্রতিবাদ।

debolina_sur_swadeshnews24 বিভিন্ন পত্র-পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে দেবলীনা প্রতিবাদ জানিয়ে বলেছেন, ২০১৪ থেকে আজকের দিন আবধি কখনো কোন মিডিয়াকে আমি বলিনি ”বৃহন্নলা” ছবির গানটি আমার নিজের কথা ও সুরের। আমি প্রতিবারই বলেছি গানটি আমি ট্রান্সলেট করেছি। এ গানটি রেইন কোট ছবিতে শুভা মুডগাল গেয়ে ছিলেন আর বিখ্যাত গীতিকার গুলজার এর লেখা। বিভিন্ন টেলিভিশন এবং সংবাদ পত্র এর সাক্ষাতকারে আমি এভাবেই বলেছিলাম যার পেপার কাটিং ও ভিডিও ফুটেজ আমার কাছে সংগৃহীত আছে। যে এক দুটি অন লাইন পত্রিকা বিভিন্ন পত্রিকার সংবাদ উল্লেখ করে আমাকে দোষারপ করেছেন সেই নিউজ গুলো আমার লেখা ছিলনা। আমার সাথে মোবাইলে কথা বলে তারা নিউজ করেছেন। আমি কখনো কোন সংবাদ মাধ্যমকে ভুল তথ্য দেইনি বা বলিনি এটার গীতিকার আমি। তারা যদি ভুল কিছু ছাপেন সেই দায়িত্ব আমার না। ট্রান্সফরম যে অনুবাদ এটা যদি কেউ না বুঝে থাকলে সেটা দুঃখের বিষয়! আমার ইউটিউব চ্যানেল এ দেয়া আছে “ প্রিয় তোর কিসের অভিমান বাই দেবলীনা সুর” আপনাদের বোঝানর জন্য এভাবে এই উদাহরন টি বলতে হচ্ছে বিভিন্ন রবীন্দ্র সংগীত শিল্পী তাদের গান ইউটিউব দেন বা যখন আমরা দেখি তখন গান এর শিরোনামের পর “বাই” দিয়ে শিল্পীর নাম লেখা থাকে তাই বলে গানটির লেখা ও সুর তার নিজের হয়ে যায়না। আর ইউটিউব এ দৈনিক জনকন্ঠ ও দৈনিক পূর্বকোন পত্রিকার ও লিংক দেয়া আছে। যেখানে স্পস্ট ভাবে উল্যেখ করা আছে “বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত ‘বৃহন্নœলা’ চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে অভিষেক হয় তাঁর। ঐ ছায়াছবির গানটিও লিখেছেন শিল্পী নিজেই। হিন্দী ‘রেইনকোট’ চলচ্চিত্রে গুলজারের লেখা মাইথেলি ভাষার একটি গানের আদলে দেবলীনা লিখলেন, গাইলেন গানÑ “প্রিয় তোর কীসের অভিমান,/ সঘন শ্রাবণ এল পায়ে পায়ে/ মথুরার পালকি এল আমার গায়ে/ এল না সে এল না/ অঙ্গিনা হলো সুনসান।” (২৯ জানুয়ারি ২০১৫ দৈনিক জনকন্ঠ ও ১৪ মার্চ ২০১৫ দৈনিক পূর্বকোন) আশা করি ব্যপার টা বুঝতে পেরেছেন। আর দুই একটা অনলাইন পত্রিকার লেখার ধরণ দেখে বোঝা যায় যে আমার দিকে তীর টা এভাবে ছুড়ে দেয়ার বিশেষ কোন উদ্দেশ্য আছে। আমার বিস্তারিত ব্যাখ্যার পর আমি আশা করবো তারা তাদের ভুল সংশোধন করে নেবেন। বিনা অপরাধে অপরাধী হবার কোন মানে হয়না। দোষ যিনি করেছেন দায়টা তারই। আর একজনের ভুল অন্যের কাঁধে চাপানো ঠিকনা । বি:দ্র: ২৯ জানুয়ারি ২০১৫ দৈনিক জনকন্ঠ ও ১৪ মার্চ ২০১৫ দৈনিক পূর্বকোন এর পেপার কাটিং ও অনলাইন পত্রিকার লিংক সংযুক্ত করা হলো।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই