বাংলাদেশের বিপক্ষে ‘ঝড়’ তুলতে চায় ভারত!

03IN_DHONI_1673048f
বাংলাদেশের বিপক্ষে ‘ঝড়’ তুলতে চায় ভারত!

সমীকরণ যেদিকে এগোচ্ছে তাতে সেমিফাইনালে যেতে পয়েন্টের পাশাপাশি রান রেট হয়ে উঠতে পারে নির্ধারক। এ কারণেই আগামীকাল রান রেটের দিকে চোখ রাখতে চায় ভারত। ম্যাচের পরিস্থিতি বুঝে তুলতে চায় ঝড়।

নিউজিল্যান্ডের সঙ্গে ৪৭ রানের বড় পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। ওই একটি হারই যত ক্ষতি করে দিয়ে গেছে ভারতের। পয়েন্ট তো হারিয়েছেই, সঙ্গে রানরেটেরও করুণ দশা। পাকিস্তানের সঙ্গে ৬ উইকেটের জয় নিয়েও এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ভারত পাঁচ দলের মধ্যে চতুর্থ। নেট রানরেটের অবস্থা এখনো বেশ নাজুক (-০.৮৯৫)।
বাংলাদেশের সঙ্গে ম্যাচের চার দিন পর মোহালিতে অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারত। ওই ম্যাচে লড়াইটা অনেক কঠিন হবে ধরে নিয়ে, আজকের ম্যাচকেই রানরেটের অবস্থা ভদ্রস্থ করার ‘মিশন’ হিসেবে নিচ্ছে ধোনির দল, ‘এখনো উন্নতির অনেক জায়গা আছে। পরের দুই ম্যাচে পারফরম্যান্সে উন্নতি করাটাই আমাদের অগ্রাধিকার। প্রথম ম্যাচে (নিউজিল্যান্ড) আমাদের রান রেট অনেক কমে গিয়েছিল। এখন শুধু জিতলেই হবে না। কোনো একটা সময়ে তো রানরেট বাড়ানোর কথাটাও ভাবতে হবে!’
‘কোনো একটা সময়ে’ ঝড় তোলার পরিকল্পনাই তাই করছে ভারত। বলা বাহুল্য একই পরিকল্পনা অস্ট্রে​লিয়ারও ছিল। বাংলাদেশকে অল্প রানে আটকে বেশ কিছু বল হাতে রেখে জিতলে তাদেরও রান রেট বেড়ে যেত। সে পথে ছুটতে থাকা অস্ট্রেলিয়া কিন্তু পরে কুল কুল করে ঘেমেছে। ধোনির রান রেট বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা কাল বাংলাদেশই বা সফল হতে দেবে কেন?

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার