গভীর রাতে নয়া সঙ্গী নিয়ে কাটরিনা

6571_katrinaবলিউডে নতুন নায়িকার কারিগর হিসেবে সালমান খানকে যদি ধরা হয়, তাহলে নিত্য পুরুষ বদলের নায়িকার নামটা হবে কাটরিনা কাইফ। কয়েক বছর পরপর তার প্রেমিকের নাম পরিবর্তন হয়। তালিকাটা ছোট তবে কাটরিনার পুরুষদের নিয়ে আলোচনা কম হচ্ছে না। সালমান খান, রণবীর কাপুরের পর এবার বুঝি অর্জুন কাপুরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কাটরিনা। উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে কোনো ভুল হবে না। কাটরিনার নয়া সঙ্গী এখন অভিনেতা অর্জুন কাপুর। সমপ্রতি দুজনের ঘনিষ্ঠ বন্ধু আরতি শেঠির বাড়িতে তাদের দেখা গেছে। শুধু কি তাই, গভীর রাতে দুজন একসঙ্গে আরতির বাড়িতে উপস্থিত হয়েছেন। মিড ডে-র এক খবরে এমনটাই জানা গেছে। খবর সূত্র বলছে, রাত ১২টার কিছু সময় পর কাটরিনা মুম্বইয়ের জুহু এলাকায় আরতির বাড়িতে প্রবেশ করেন। তার কিছুক্ষণ পরই গাড়ি থেকে নেমে আসেন অর্জুন কাপুর। সেখানে গভীর রাত পর্যন্ত দুজন সময় কাটান। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় লেগে যায় বলিউডজুড়ে। কিছুদিন আগেই তো রণবীর কাপুরকে ছাড়লেন কাটরিনা। এবার নতুন করে কি অর্জুনের সঙ্গে শুরু করলেন, নাকি এখানে অন্য কোনো রহস্য আছে এর পেছনে? এসব প্রশ্নেই করছেন সবাই।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার