উর্বশী এখন ঢাকায়

urvashibg_288703911ঢাকায় এলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। মঙ্গলবার (২২ মার্চ) জেট এয়ারওয়েজে চড়ে সকাল ১১টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি।

উর্বশী উঠেছেন রাজধানীর হোটেল র‌্যাডিসনে। এখানেই সন্ধ্যায় বিএমডব্লিউ সেভেন সিরিজের নতুন মডেলের গাড়ি উদ্বোধন করবেন ২২ বছর বয়সী এই সুন্দরী। ঢাকায় তার সঙ্গে আছেন ব্যক্তিগত ম্যানেজার ও রূপসজ্জাকর।

২০০৩ সাল থেকে বাংলাদেশে বিএমডব্লিউর একমাত্র আমদানিকারক এক্সিকিউটিভ মটরস লিমিটেড এবার বাজারে আনছে বিএমডব্লিউ সেভেন সিরিজের নতুন মডেল ৭৩০এলআই। উর্বশীকে আনা প্রসঙ্গে আয়োজকরা জানান, বিশ্ববাজারে হলিউডের ‘মিশন ইম্পসিবল-রোগ নেশন’ ছবির মাধ্যমে এই মডেলটি প্রথম জনসম্মুখে আসে। এই সিরিজের গাড়ির ভোক্তা শ্রেণীর কথা মাথায় রেখেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বদের যুক্ত করে বিএমডব্লিউ কর্তৃপক্ষ।
inner 800562458
উর্বশী রাউতেলা আন্তর্জাতিক অঙ্গনে কয়েকবার পুরস্কৃত হয়েছেন। অভিনয় করছেন বলিউডের ছবিতে, গানেও মডেল হয়েছেন। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপার মডেল নির্বাচিত হন। একই বছর চীনে অনুষ্ঠিত মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার প্রতিযোগিতায় হন বিজয়ী। ২০১২ সালে নির্বাচিত হন মিস ইউনিভার্স ইন্ডিয়া। গত বছর মিস ডিভা ২০১৫ বিজয়ী হওয়ায় মিস ইউনিভার্স ২০১৫ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেন ভারতের।

২০১৩ সালের ২১ নভেম্বর অনিল শর্মার ‘সিং সাব দি গ্রেট’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এ ছবিতে তিনি সানি দেওলের বিপরীতে মিনি চরিত্রে অভিনয় করেছেন। ২০১৪ সালে হানি সিংয়ের ‘লাভ ডোজ’ গানের ভিডিওর মডেল হয়ে আলোচিত হয়েছেন।

এরপর অভিনয় করেন ‘ভাগ জনি’ (২০১৫) ও ‘সনম রে’ (২০১৬) ছবিতে। উর্বশী এখন কাজ করছেন ‘মাস্তি’ ছবির তৃতীয় সিক্যুয়েল ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’তে। হিন্দির পাশাপাশি কান্নাড়া আর পাঞ্জাবি ভাষার ছবিতেও অভিনয় করছেন তিনি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার