রিয়াদের সৌজন্যে অস্ট্রেলিয়ার সামনে ‘কঠিন’ লক্ষ্য

12721611_10209435019262312_1381123959_nমাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ৪৯ , সাকিব আল হাসান ৩৩।  এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে পাঁচ উইকেটে ১৫৬। টি-টোয়েন্টি ফরম্যাটে অজিদের বিপক্ষে এটা সর্বোচ্চ দলীয় রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে সাকিবের ব্যাট থেকে আসে ৬৬ রান যা কিনা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ওই ম্যাচে বাংলাদেশ করে ১৫৩ রান, হারটা ছিলো সাত উইকেটের। এদিনেও হাসলো সাকিবের ব্যাট। ৩৩ রানের ইনিংসটি ছিলো এই ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ সর্বোচ্চ ব্যক্তিগত। তবে সবার উপরে মাহমুদুল্লাহ রিয়াদ। ওই ম্যাচে ৬ রান করা রিয়াদ এদিন থামলেন ২৯ বলে অপরাজিত ৪৯ রানে। অ্যাডাম  জামপার বলে সাকিব আউট হওয়ার পর পঞ্চম উইকেটে ঝড় তোলেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। ২৮ বলে ৫১ রানের জুটি গড়েন তারা। রিয়াদের সঙ্গে ১৫ রানে অপরাজিত ছিলেন মুশফিক। তৃতীয় উইকেটে মিথুনকে সঙ্গে নিয়ে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। এর জন্য ২৫ বল মোকাবেলা করে এই জুটি। মিথুন ২২ বলে ২৩ রান করে জামপার শিকার হলে ধীর হয় রানের গতি। অজিদের পরবর্তী শিকার হন শুভাগত হোম। জামপার বলে এলবিডব্লিউ হওয়ার আগ পর্যন্ত ১০ বলে ১৩ রান তোলেন তিনি। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচেও টসে হার বাংলাদেশের। অজিদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে এদিন, দলীয় ২ রান তুলতেই আউট হন সৌম্য সরকার। ওয়াটসনের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর মোহাম্মদ মিথুন আর সাব্বির রহমানের ব্যাট হাল ধরে দলের। সৌম্যকে হারানোর ব্যাথা কিছুটা হলেও কমিয়েছে ২৩ রানের এই জুটি। ১৭ বলে ১২ রান তুলে সাব্বিরও ফেরেন ওয়াটসনের বলেই। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জামপার তিন উইকেটের সঙ্গে শেন ওয়াটসন দুইটি উইকেট নিয়েছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার