রণবীর কাপুরের ছাদে দীপিকা

Deepika_bg_655074410হলিউডে নিজের প্রথম ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর কাজে বেশ কিছুদিন ভারতের বাইরে ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর দৃশ্যধারণ হয়েছে কানাডার টরন্টোতে। গত ১৮ মার্চ একদিনের জন্য ভারতে ফেরেন তিনি। দেশে এসেই এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ‘বাজিরাও মাস্তানি’ তারকা গিয়েছিলেন প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শ্রীলঙ্কায় যাওয়ার আগে মুম্বাইয়ে যাত্রাবিরতিতে বান্দ্রায় প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের বাড়িতে গিয়েছিলেন দীপিকা। দু’জনে মিলে ছাদে গিয়ে অনেকক্ষণ আড্ডা দেন।

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর রণবীর-দীপিকার হয়ে যান ভালো বন্ধু। একে অপরের প্রশংসায় পঞ্চমুখ তারা। কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে ছাড়াছাড়ির পর মনমরা হয়ে আছেন রণবীর। তাই এখন পুরনো প্রেমিকা দীপিকার মাঝেই সান্ত্বনা খুঁজছেন ‘রকস্টার’ তারকা।

মজার বিষয় হলো, রণবীরের সঙ্গে সম্পর্কের পাট চুকে যাওয়ার পর ক্যাটরিনাও তার প্রাক্তন প্রেমিক সালমান খানের শরণাপন্ন হয়েছেন। ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে নতুন বাড়ি খুঁজে দিতে সহযোগিতা করেছেন ‘বজরঙ্গি ভাইজান’ তারকা।

এদিকে রণবীর ও ক্যাটরিনা একসঙ্গে কাজ করছেন অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ ছবিতে। তবে পেশাদারি সম্পর্ক রেখে যতোটা সম্ভব একে অন্যকে এড়িয়ে চলছেন তারা।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই