উত্তর প্রদেশে দুপুরের খাবার খেয়ে অসুস্থ ১২৫ স্কুলশিশু

up_825042991 ভারতের উত্তর প্রদেশের একটি স্কুলে দুপুরের খাবার খেয়ে (মিড-ডে মিল) অসুস্থ হয়ে পড়েছে ১২৫ শিশু।

শনিবার (১৯ মার্চ) উত্তর প্রদেশের বেলহারি এলাকায় অবস্থিত একটি স্কুলে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে বালাজি জানিয়েছেন, দুপুরের খাবারে ওই শিশুদের পুরি, চোলি ও খির পরিবেশন করা হয়। খাওয়ার পরপরই শিশুরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে। বমির পাশাপাশি পাতলা পায়খানা শুরু হয় তাদের। দ্রুত তাদেরকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, অসুস্থ শিশুদের সবাই এখন শঙ্কামুক্ত। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, বেসিক শিক্ষা অধিকারী (বিএসএ) রাকেশ সিং জানিয়েছেন, শিশুদের পরিবেশিত পুরিতেই কোনো ত্রুটি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্কুলটির চার শিক্ষককে সাময়িক বরখাস্ত ও দুই বাবুর্চিকে চাকরিচ্যুত করা হয়েছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।