কাউন্সিলরদের ভোটেও নির্বাচিত খালেদা-তারেক

khalada_197121015এবার কাউন্সিলরদের কণ্ঠভোটেও বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া। একইভাবে নির্বাচিত হয়েছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও।

শনিবার (১৯ মার্চ) দলটির কাউন্সিলের দ্বিতীয় পর্বে কাউন্সিলররা কণ্ঠভোটে তাদের নির্বাচিত করেন।

এর আগে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কাউন্সিলের জন্য গঠিত কমিশনের চেয়ারম্যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিষয়টি কাউন্সিলরদের কাছে উত্থাপন করেন।

কাউন্সিলররাও ‘হ্যাঁ’ বলে খালেদা জিয়াকে চেয়ারপারসন ও তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্ব‍াচিত করেন। আগামী তিন বছর খালেদা জিয়া চতুর্থবারের মতো আর তারেক রহমান দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করবেন।

গত ৬ মার্চ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ফের বিএনপির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে শনিবার সকালে উদ্বোধনের পর বিকেল ৪টা ৫০ মিনিটে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। যদিও তা বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল।

দ্বিতীয় অধিবেশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের বক্তব্য শুনছেন।

এরপর দলের মহাসচিবসহ বেশ কিছু পদে নির্বাচিতদের নাম ঘোষণার কথা রয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার