দক্ষিণ কোরীয় দ্বীপে আটকেপড়াদের উদ্ধারে রাতভর ফ্লাইট

2016-01-26_3_48823দক্ষিণ কোরিয়ার জিজু দ্বীপে রেকর্ড তুষারপাতে গত সপ্তাহান্তে আটকেপড়া হাজার হাজার লোককে সরিয়ে নিতে সোমবার রাতভর ফ্লাইট পরিচালনা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, জিজু আন্তর্জাতিক বিমানবন্দর হতাশাগ্রস্ত ভ্রমণকারীদের সরিয়ে নিতে সোমবার রাতভর খোলা রাখা হয়। আবহাওয়া পরিস্থিতির কারণে তিন দিন ধরে এটি বন্ধ রাখা হয়েছিল। দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ওই বিমানবন্দর থেকে ১৫০টির বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়। এসব ফ্লাইটে ৩০ হাজারেরও বেশি যাত্রী ওই বিমানবন্দর ছেড়ে গেছে। পরিবহণ মন্ত্রণালয় আরো জানায়, মঙ্গলবার ২৩৮টি ফ্লাইটে ৪৫ হাজারেরও বেশি লোক জিজু ছেড়ে যাবেন। সমুদ্র সৈকত ও সাধারণত উষ্ণ জলবায়ুর জন্য দক্ষিণ কোরিয়ার হাওয়াই নামে পরিচিত জিজু দ্বীপে গত সপ্তাহান্তে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়। এতে ৮৬ হাজার লোক সেখানে আটকা পড়ে। খবর-বাসস।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে