ইউরোপে বড় ধরণের হামলা চালাতে পারে আইএস

88507_176ফ্রান্সের রাজধানী প্যারিসে গত বছরের নভেম্বরে পরিচালিত হামলার মতো ইউরোপজুড়ে ইসলামিক স্টেট (আইএস) আরো বড় ধরনের হামলা চালাতে পারে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পুলিশ সংস্থা ইউরোপোলের বরাত দিয়ে সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। হেগভিত্তিক সংস্থাটির প্রধান রব ওয়াইনরাইট বলেন, বৈশ্বিক পর্যায়ে, বিশেষ করে ইউরোপে বড় ধরণের সন্ত্রাসী হামলা চালাতে যুদ্ধের নতুন ধরণ রপ্ত করেছে আইএস। এর আগে আমস্টারডামে ইউরোপীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজিনেভ্যু বলেছিলেন, আইএস প্যারিসের আরেকটি কনসার্টে হামলার পরিকল্পনা করছে। একই সঙ্গে রাজধানীর সড়কে তাদের হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা রয়েছে। গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে আইএসের হামলায় ১৩০ জন নিহত হয়। এ ঘটনার পর ফ্রান্সে অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত মাসে দেশটির প্রধানমন্ত্রী বলেছিলেন, এই জরুরি অবস্থা আরো তিন মাস বহাল থাকবে। জরুরি অবস্থা বহালের সপক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে ক্যাজিনেভ্যু বলেন, গত বসন্তে ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তারা ১১টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন। এসব হামলা পরিচালনার নির্দেশ দিয়েছিল আইএস। ওয়াইনরাইট বলেন, ইউরোপে আরো হামলা চালানোর ইচ্ছা ও সক্ষমতা দুটোই আইএসের রয়েছে। তবে সব দেশের কর্মকর্তারা এটি প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।