বরিশালের গৌরনদী উপজেলার নওয়াপাড়া গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। গুরুতর অবস্থায় গৃহবধূ রেশমা বেগমকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবুল কালামের কন্যা রেশমা বেগমকে গত পাঁচবছর আগে প্রতিবেশী তৈয়ব আলী বেপারীর পুত্র আমিনুল বেপারীর সঙ্গে সমাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় নগদ ২০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল যৌতুক হিসেবে প্রদান করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই এক লাখ টাকা যৌতুকে দাবিতে স্বামীসহ অন্যরা শারীরিক ও মানসিক নির্যাতন করে। একপর্যায়ে গত সপ্তাহে ৮০ হাজার টাকা প্রদান করেন। বাকি ২০ হাজার টাকা জন্য সর্বশেষ বুধবার বিকালে অমানুষিক নির্যাতন চালায়। সন্ধ্যায় প্রতিবেশীরা রেশমাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রেশমা বেগম বাদী হয়ে স্বামী আমিনুল বেপারী, দেবর আল আমীন ও শ্বাশুড়ি মাহমুদাকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। গৌরনদী থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন এ প্রসঙ্গে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।
আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা